শিরোনাম
◈ জামায়াতের ৪১ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা ◈ হাসিনাপুত্র জয়ের ভার্চুয়াল বক্তব্যে কলকাতার রাজনীতিতে উত্তেজনা ◈ ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান (ভিডিও) ◈ কানাডায় এমপি মনোনয়ন পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি ◈ ভবিষ্যৎ ক্রিকেট কাঠামো তৈ‌রি‌তে বড় উদ্যোগ নিলো বিসিবি ◈ বঙ্গভবন ও ইন্ডিয়ার সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার ◈ নির্বাচ‌নের আ‌গে বিদেশিদের সঙ্গে বড় বড় চুক্তি, সরকারের তড়িঘড়ি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ভোটার পছন্দে পরিবর্তন: আওয়ামী সমর্থকদের বড় অংশ বিএনপির দিকে, নতুন ভোটারদের মধ্যে জামায়াতের উত্থান ◈ সিঙ্গাপুর এয়ারশোতে চমক কম্যাক: বোয়িং–এয়ারবাসের নতুন বৈশ্বিক প্রতিদ্বন্দ্বী হতে চাইছে চীন

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১১ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২১, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রামগড়ে ফেনী নদীতে ফুটবল খেলতে গিয়ে স্কুল ছাত্রের মৃত্যু

এমদাদ খান: [২] খাগড়াছড়ি জেলার রামগড়ে ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে ডুবে সজীব বাহাদুর ছেত্রী পাভেল(১৩) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে । সে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র এবং রামগড় পৌরসভার বল্টুরাম টিলা এলাকার কর্ণ বাহাদুর ছেত্রীর ছেলে।

[৩] শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।

[৪] স্থানীয় লোকজন জানায়, শনিবার দুপুরে বল্টুরামটিলা এলাকায় সীমান্তবর্তী ফেনীনদীর চরে ফুটবল খেলতে যায় ১০-১২ জন সমবয়সী শিশু। খেলা শেষে পাভেল (১৩) শান্ত (১২), অক্ষয় (১৩) ও ইস্রাফিল (১৩) সহ কয়েকজন নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে পাভেল ও শান্ত নদীর জলের গভীর অংশে ডুবে যাওয়ার সময় অক্ষয় এসে এদের বাঁচানোর চেষ্টা করে।

[৫] এ সময় অপর বন্ধু ইস্রাফিলের সহায়তায় শান্তকে পানি থেকে তুলে আনা গেলেও গভীর জলে ডুবে যায় পাভেল। পরে স্থানীয় লোকজন এসে গভীর জলে ডুবন্ত অবস্থায় পাভেলকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এসময় হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আব্দুর রহিম পাভেলকে মৃত ঘোষণা করেন।

[৬] পাভেলের বন্ধু অক্ষয় জানায়, শান্ত ও পাভেল দুজনই সাঁতার জানে না। তাদেরকে বাঁচাতে এগিয়ে গেলে দুজই তাকে জড়িয়ে ধরে। এতে সে নিজেও ডুবে যাচ্ছিল। এসময় ইস্রাফিল নামে অপর এক বন্ধু এসে তাকে ও শান্তকে জল থেকে টেনে এনে প্রাণ বাঁচালেও গভীর জলে ডুবে যায় পাভেল।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়