শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩২ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধানমন্ডিতে তরুণীকে ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক: [২] রাজধানীর ধানমন্ডিতে ভবনের ছাদ থেকে ফেলে দিয়ে এক তরুণীকে হত্যার অভিযোগ উঠেছে। মৌমিতা (২০) নামের ওই তরুণী মালয়েশিয়ার একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। খবর অনলাইনের।

[৩] নিহত শিক্ষার্থীর ফুপা হুমায়ুন জানিয়েছেন, ‘শুক্রবার বিকেলে বাসার ছাদে যায় মৌমিতা। তারপর বিল্ডিংয়ের পেছনে নিচ থেকে বেশ কয়েকজন তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে। পরে স্থানীয় গ্রিন লাইফ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ তরুণীর স্বজনরা বলছেন, এ ঘটনার জন্য একই ভবনের পঞ্চম তলার এক ভাড়াটিয়ার ছেলেকে তারা সন্দেহ করেন। ওই ছেলেটি এর আগেও নিহত তরুণীকে ডিস্টার্ব করত। এ ব্যাপারে ছেলেটির পরিবারকে জানানো হলে তারা এ বিষয়ে কোন কর্ণপাত করেনি। এসব কারণেই এ ঘটনার জন্য তাকে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়