শিরোনাম
◈ ছাত্রদলের ৭ শীষ নেতা এবার সংসদ নির্বাচনে প্রার্থী ◈ ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর ও আন্দামান: আতঙ্কে রাস্তায় বাসিন্দারা ◈ ২২ বছর পর খুলনায় তারেক রহমান, জনসভা ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের ঢল ◈ এপস্টেইনকাণ্ডে নতুন ফাইল প্রকাশ: ফেঁসে যাচ্ছেন ক্লিনটন দম্পতি ◈ ফুলহ‌্যা‌মের বিরু‌দ্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের নাটকীয় জয় ◈ রায়ো ভায়েকানোর বিপক্ষে রিয়াল মা‌দ্রিদের কষ্টের জয় ◈ অবশেষে শৃঙ্খলায় ফিরছে ১০২২ লাইটার জাহাজ, বিডব্লিউটিসিসির বিশেষ সফটওয়্যার চালু ◈ অন্তর্বর্তী সরকারের মেয়াদে চালু হচ্ছে না থার্ড টার্মিনাল, সিদ্ধান্ত নেবে পরবর্তী সরকার ◈ ইউরোপে কে আসবে সিদ্ধান্ত নেবে ইউরোপই: অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর ইইউ ◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৬ সকাল
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লেখক মুশতাক আহমেদের মৃত্যু বর্বর হত্যাকাণ্ড: সিপিবি

সমীরণ রায়: [২] বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক কমরেড মোহাম্মদ শাহ আলম এক বিবৃতিতে আরও বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দি লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি। দমননীতি ও নিবর্তনমূলক আইনে কারান্তরীণ লেখকের মৃত্যু কোনো সাধারণ মৃত্যু নয়। এটি একটি বর্বর হত্যাকাণ্ড। ক্ষমতাসীন সরকার লেখক মুশতাক আহমেদের হত্যার জন্য দায়ী। তিনি মতপ্রকাশের অধিকারের জন্য প্রাণ উৎসর্গ করেছেন।

[৩] তারা বলেন, মানুষের মতপ্রকাশের অধিকার হরণ এবং প্রতিবাদের কণ্ঠ স্তব্ধ করতে ফ্যাসিবাদী আইন প্রয়োগ অবিলম্বে বন্ধ করতে হবে। পাশাপাশি ফ্যাসিবাদী পথে দমন-পীড়নের বিরুদ্ধে মুক্তিকামী জনতার প্রতিরোধ সংগ্রামে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান তারা।

[৪] শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা এসব কথা বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়