শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৩ রাত
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গাজীপুরে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি : [২] জেলার সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকা থেকে এক অটো রিকশা চালক খুন হয়েছেন। নিহত রুবেল (১৯) নওগাঁর রানীনগর থানার দেবরাগাড়ী এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

[৩] শুক্রবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে থেকে কাশিমপুর থানা পুলিশ মরদেহ উদ্ধার করেছেন।

[৪] গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার এসআই মো: জলিল মিয়া জানান, দুপুরে সারদাগঞ্জ এলাকায় সড়কের পাশে রুবেলের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ধারনা করা হচ্ছে বৃহস্পতিবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। নিহত রুবেল কলেজশিক্ষার্থী ছিলেন। করোনার কারণে কলেজ বন্ধ থাকায় তিনি ভবানীপুর এলাকায় ভাড়া বাসায় থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন বলে জানা গেছে।

[৫] নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়