শিরোনাম
◈ পশ্চিমবঙ্গের রাজনীতিতে যেভাবে জড়ালেন সাবেক বাংলাদেশি ছিটমহলের বাসিন্দারা ◈ ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮ জন ◈ বিশ্বকাপ ইস‌্যু‌তে ইরান শিগ‌গির ফিফার সঙ্গে বৈঠকে বসছে ◈ ভিজিট ভিসায় হজ করা যাবে না: হজযাত্রীদের সৌদির সতর্কবার্তা ◈ বি‌শ্বের সব দে‌শেই লোয়ার অর্ডারে ব্যাটিং তাণ্ডব আ‌ছে, ব‌্যতিক্রম আমা‌দের ক্রিকে‌টে: লিটন দাস ◈ ঢালাও মামলা ও জামিন জটিলতায় বিপাকে সাংবাদিকরা, পরিবর্তনের আশায় নতুন সরকারের দিকে নজর ◈ জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয়–পলকের বিরুদ্ধে ষষ্ঠ সাক্ষ্যগ্রহণ আজ ◈ যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ১৪ দফা প্রস্তাব দিল ইরান ◈ কথা বললেই পুলিশ ধরে নিয়ে যাবে এমনটি আর হবে না : প্রধানমন্ত্রী তারিখ রহমান ◈ রাজধানীর যানজট কমাতে ডিএমপিকে নতুন ট্রাফিক মডেল নিয়ে সমীক্ষার নির্দেশ

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৬ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লিচুর রাজ্য দিনাজপুরে গাছে গাছে মুকুলের সমারোহ, ৬ হেক্টর জমিতে চলছে পরিচর্যা

তাহেরুল আনাম : [২] চাল লিচুর জন্য বিখ্যাত দিনাজপুর। এ জেলার সুস্বাদু লিচু দেশ ছাড়িয়ে বিদেশেও সুনাম রয়েছে।

[৩] সব উপজেলাতেই কম বেশি লিচু হলেও দিনাজপুর সদরের মাসিমপুর ও বিরল উপজেলার লিচুর বিশেষ সুনাম রয়েছে।বেদেনা-বোম্বাই-চায়না থ্রি-মাদ্রাজি-কাঠারিসহ লিচুর ফলন বেশ ভালো। বেদেনা লিচু দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হয়ে থাকে।

[৪] মৌসুমের শুরুতেই দিনাজপুরের লিচু গাছ গুলিতে লিচুর মুকুলে-মুকুলে ভরে গেছে প্রতিটি গাছ। তাই গাছের যত্ন নিতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে লিচু চাষি-লিচু ব্যবসায়ী সহ বাগান মালিকরা।

[৫] লিচু বাগান গুলিতে পানি দেয়াসহ পোকা মাকড় দমনে চলছে বিভিন্ন প্রকার স্প্রে এবং গাছের পরিচর্যা।

[৬] লিচুচাষি সোহেল রানা জানালেন, বাগানের প্রতিটি গাছে এবার প্রচুর মুকুল এসেছে। শুরু থেকে বাগানের প্রচুর পরিচর্যা করছি যেন মুকুলগুলো আটকাতে পারি। আবহাওয়া অনুকুলে থাকলে এবারও ভালো ফলন পাবো বলে আশা করছি।

[৭] আরেক লিচু বাগানি সহিদ জানালেন, গতকার মুকুল ভালো এসেছিল ফলনও ভালো পেয়েছিলাম এবারো গাছ ভরে মুকুল এসেছে এখন শুধু একটাই ভয় আবহাওয়ার কোন প্রকার প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে এবারো আশানুরূপ ফলন পাবো ।

[৮] দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উপ-পরিচালক তৌহিদুল ইকবাল জানান,এখন প্রযন্ত পুরোপুরি মুকুল আসেনি এগুলোর অনেক ধাপ আছে। আরও কিছুদিন পর এগুলোর ফোকাসটিং দেওয়া যাবে। তবে গতবারের তুলনায় এবার ফলন বেশি পাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়