শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৯ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাঠে স্ত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার জীবননগরে স্ত্রী তারজিনা খাতুন হত্যা মামলায় পলাতক স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একুশে টিভি

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার ঈশ্বরদী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুস সালাম জীবননগর উপজেলার শিংনগর গ্রামের সফর সরদারদের ছেলে। জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তারজিনা খাতুন হত্যা মামলায় পলাতক স্বামী আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি।

এর আগে, বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার উথলী সন্ন্যাসীতলা মাঠ থেকে তারজিনা খাতুনের ক্ষত-বিক্ষত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় রাতেই হত্যা মামলা হয়। তদন্তের এক পর্যায়ে জানা যায়- হত্যাকাণ্ডের সঙ্গে নিহতের স্বামী জড়িত। পরে কয়েকটি টিমে ভাগ হয়ে আব্দুস সালামকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ এবং বৃহস্পতিবার দুপুরে ঈশ্বরদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়