শিরোনাম
◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনলাইনে চোরাই মোবাইল বিক্রয়ের ০২ জন মূল হোতা আটক ও ০৪টি মোবাইল উদ্ধার

রাজু চৌধুরী :  চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশ জানায়, এসআই মোঃ জুবায়ের মৃধা মোবা-২১ বৃহস্পতিবার ২৫ তারিখ পুরাতন রেলষ্টেশন এলাকায় ডিউটি করাকালে গোপনে সংবাদ পেয়ে কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইন মোবাইল ব্যবসায়ী সমিতি মক্কা টাওয়ার ৩য় তলা রিয়াজউদ্দিন বাজার অফিসের সামনে চোরাই মোবাইল ক্রয় বিক্রয় করার জন্য অবস্থান করাকালীন তামাকুমন্ডি লেইন ব্যবসায়ী সমিতির সদস্যদের সহায়তায়  মামুনুর রশিদ আরফাত (২৮), পিতা-হারুন অর রশিদ, মাতা-হামিদা বেগম, সমশেরপাড়া, বহদ্দারহাট, থানা-চাঁন্দগাও, জেলা-চট্টগ্রাম এবং মোঃ মুন্না (২৪), পিতা-মোঃ গিয়াস উদ্দিন, আমবাগান, আটার মিল, মোস্তফা মিয়ার বাড়ির ভাড়াটিয়া, থানা-খুলশী, চট্টগ্রাম দ্বয়কে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের নিকট অনলাইনে ক্রয় বিক্রয়ের চোরাই মোবাইল সেট আছে এবং ক্রয় বিক্রয় করে বলে স্বীকার করে। এসময় ০৪টি এন্ড্রয়েড মোবাইল জব্দ করেন।

আসামীদের দঃ বিঃ আইনের ৪১৩ ধারায় ০১টি মামলা রুজু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়