শিরোনাম
◈ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না যে ৬ শ্রেণির মানুষ ◈ যেভাবে ঘরে বসে দেখবেন জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল ◈ সরলথের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লি‌গের‌ শেষ ষোলোয় আতলেতিকো মা‌দ্রিদ ◈ পিলখানায় শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি ◈ বেঙ্গালুরু থেকে বাংলাদেশি সন্দেহে ১৮ জনকে আটক করেছে পুলিশ ◈ দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক দুই উপাচার্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ প্রবাসী কর্মীদের স্বার্থে আরব আমিরাতে শ্রম ভিসা পুনরায় চালুর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে ভারতের পরাজ‌য়ে আ‌মি খুশি : র‌বি শাস্ত্রী  ◈ ৩ সংকটে চ্যালেঞ্জের মুখোমুখি তারেক রহমান ◈ ভারতীয় নারী‌দের বিয়ে করেছেন যে সব বিদেশি ক্রিকেটাররা

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৭ রাত
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহের কালীগঞ্জে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল এক স্কুল পড়ুয়া ছাত্রী। বুধবার কালীগঞ্জ উপজেলা প্রশাসন মালিয়াট ইউনিয়নের দিঘারপাড়া গ্রামে একটি বাল্য বিবাহ হচ্ছে এমন সংবাদ পায়। উপজেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট, কর্মকর্তা সূবর্না রাণী ও পুলিশ নিয়ে দিঘারপাড়া গ্রামে বিয়ে গিয়ে স্কুল পড়ুয়া ছাত্রী বিবাহ বন্ধ করে ও বাল্য বিবাহ দেয়ার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নগদ ২০ হাজার টাকা জরিমানা আদায় করে।

[৩] গ্রামের বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, স্কুল পড়ুয়া নাবালিকা ছাত্রীর বিয়ের প্রস্তুতি চলছিল। এ সময় উপজেলা প্রশাসন গিয়ে বিবাহ বন্ধ করে দিয়েছে।

[৪] কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহা জানান, বাল্যবিবাহের আয়োজন করার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ৮ ধারা মোতাবেক ২০ হাজার টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়েছে।তিনি আরো জানান ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত যাতে মেয়ের বিয়ে না দেওয়া হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়