শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৯ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটা আমেরিকার সুপ্রিম কোর্ট নয়, ‘ইওর অনার’ সম্বোধনে শীর্ষ আদালতের আপত্তি

ডেস্কে রিপোর্ট : এক মামলার শুনানি চলাকালীন আদালতে বলতে উঠেছিলেন ওই পড়ুয়া। ভারতের প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চকে তিনি ‘ইওর অনার’ বলতেই তাতে আপত্তি জানায় আদালত। সেই সঙ্গে তাঁকে বলা হয়, ‘‘আপনি যখনই বিচারপতিদের ইওর অনার বলে সম্বোধন করবেন, তখনই মনে হবে যে আপনার মাথায় আমেরিকার সুপ্রিম কোর্ট ঘুরছে।’’

কিছুটা অপ্রস্তুত হন ওই আইন পড়ুয়া। সঙ্গে সঙ্গে তিনি ডিভিশন বেঞ্চের কাছে ক্ষমাও চেয়ে নেন। তার পর বিচারপতিদের উদ্দেশে তিনি বলেন, এর পর থেকে ‘ইওর আনার’-এর পরিবর্তে ‘ইওর লর্ডশিপ’ বলেই সম্বোধন করবেন। ফের প্রধান বিচারপতি বোবদে বলেন, “যেটাই বলুন, তবে ভুল শব্দ ব্যবহার না করাই শ্রেয়।”

আমেরিকার সুপ্রিম কোর্টে ‘ইওর অনার’ শব্দবন্ধটি ব্যবহার হয়। এ দেশেও ম্যাজিস্ট্রেট আদালতকে এই শব্দবন্ধ দিয়েও সম্বোধন করা যেতে পারে। তবে শীর্ষ আদালতে ‘ইওর অনার’ শব্দটি ব্যবহার না করারই পরামর্শ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
সূত্র-আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়