শিরোনাম
◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা ◈ তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে দিল্লি কী ভাবছে? ◈ লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ধস্তাধস্তি, রাইফেল ফেলে পালালো বিএসএফ সদস্য ◈ ঢাকায় যাত্রাবিরতিতে ভুটানের রাজা, স্বাগত জানালেন রাষ্ট্রপতি ◈ গ্যাস সংকট মোকাবিলায় রেশনিংয়ের সিদ্ধান্ত, উদ্যোক্তারা আনতে পারবেন ভোলার গ্যাস ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইচ্ছে করেই এমন পিচ বানিয়েছে অস্ট্রেলিয়া : সু‌নীল গাভাস্কার ◈ চেন্নাই সুপার কিং‌সের ২৫ শতাংশ মালিকানা চেয়ে বসলেন ধোনি: না বলে দিলো সিএসকে, সম্পর্ক তলানিতে   ◈ সায়দাবাদে এসি বাসের জন্য আলাদা টার্মিনাল তৈরির সিদ্ধান্ত

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাজ্যে কমছে করোনা সংক্রমণ ও মৃত্যু [২] লকডাউন শীথিলের পরামর্শ বরিসের

আখিরুজ্জামান সোহান: [৩] দীর্ঘ লকডাউন ও স্বাস্থ্যবিধির ওপর গুরুত্ব দেয়ায় এবার কিছুটা নিয়ন্ত্রণে আসছে ইউরোপের দেশ ব্রিটেনের করোনা পরিস্থিতি। ফলে সংক্রমণের পাশাপাশি কমেছে দৈনিক প্রাণহানির সংখ্যা।

[৪] আজ একদিনে মোট আক্রান্তের সংখ্যা ৯,৯৩৮ জন, যা গত সপ্তাহের থেকে অন্তত ৫ গুণ কম। শুধু তাই নয়, সুখবর আছে হাসপাতালে ভর্তি পরিসংখ্যানেও, গত ২৪ ঘন্টায় ১হাজারের নিচে করোনা রোগী হাসপাতালে ভর্তি হয়েছে, যা অক্টোবর মাসের পরে সর্বনিম্ন সংখ্যা।

[৫] দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন লকডাউন শীথিলতার তারিখ ২১ জুন থেকে কমিয়ে আনার জন্য সংশ্লিষ্ট এমপিদের প্রতি আহ্বান জানিয়েছেন বলে, ডেইলি মেইলের খবরে বলা হয়েছে।

[৬] তবে ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিকেল অফিসার জোনাথন ভ্যান-ট্যাম বলেছেন, লকডাউন শীথিলতার সময় এগিয়ে আনার আপাতত কোন প্রয়োজন নেই, তিনি আরো বলেন, শিথিলকরণ ধাপের মধ্যে পাঁচ সপ্তাহের ব্যবধান দরকার যাতে নিশ্চিত হওয়া যায় যে সংক্রমণের হার নিয়ন্ত্রণে আছে।

[৭] ডেপুটি চিফ মেডিকেলের আরেকজন কর্মকর্তা ড.জেনি হ্যারি বলেছেন, 'জনস্বাস্থ্যের কথা ভেবে সময়সীমা নির্ধারণ করা হয়েছিল, তবে নতুন করে সময় এগিয়ে নেয়া হলে নতুন বিপর্যয়ের মুখে পরতে পারে ব্রিটেন।

[৮] দেশটিতে এখনো জারি আছে জরুরি অবস্থা, একই সাথে চলছে টিকা প্রয়োগও।

  • সর্বশেষ