শিরোনাম
◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৩ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁওপূর্ব রাজাবাজার ভাড়া বাসায় তৃণা মারিয়া ম্যান্ডেজ (১৮) নামের এক শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মৃতা তৃণা হলিক্রস স্কুল এন্ড কলেজের ইন্টার মিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্রী। বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় এ ঘটনাটি ঘটে। নিহতের বাবা পল ম্যান্ডেজ জানান, তৃনার মা বিকেল সাড়ে চারটায় তৃনাকে বাসায় রেখে একটু বাইরে যায়। সন্ধ্যা সাড়ে ছয়টায় বাসায় এসে ঘরের দরজা বন্ধ পায়‌। পরে ফিরে এসে অনেক ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পেলে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখতে পায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়েছে।

পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রাত সোয়া আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পল ম্যান্ডেজ আরো জানান পড়াশোনার জন্য তার মা বকা দেওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। মৃতা তৃণা নোয়াখালীর সদর উপজেলার উত্তর লক্ষীপুর গ্রামের পল ম্যান্ডেজের এক মাত্র মেয়ে। বর্তমানে, ফার্মগেটের পূর্ব রাজাবাজার ২৯/২ সাততলা ভবনের চারতলায় পরিবারের সঙ্গে থাকতেন। -সম্পাদনা: ফরহাদ বিন নূর

  • সর্বশেষ