শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৪ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেখ রাসেলের বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে বসুন্ধরা

নিজস্ব প্রতিবেদক: [২] বসুন্ধরা কিংসের অন্যতম প্রধান দুই অস্ত্র ব্রাজিলের রবিনিয়ো ও আর্জেন্টিনার রাউল বেসেরা। এই দুই লাতিন ফরোয়ার্ডে ভর করে দলটি একের পর এক জয় পাচ্ছে। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামেও বুধবার তাদের নৈপুণ্যে বড় জয় পেয়েছে অস্কার ব্রুজনের দল। রবিনিয়ো ও বেসেরার জোড়া গোলে বসুন্ধরা ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে শেখ রাসেলকে।

[৩] এই জয়ে ১১ ম্যাচে দশম জয়ে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করেছেন বসুন্ধরা। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে আগের চতুর্থ স্থানেই আছে শেখ রাসেল।

[৪] কুমিল্লার ম্যাচের প্রথমার্ধে বসুন্ধরা ২-০ গোলে এগিয়ে যায়। শুরু থেকে দাপট দেখাতে থাকে তারা। ম্যাচের ২৩ মিনিটে বেসেরার লক্ষ্যভেদে এগিয়ে গিয়েছিল অস্কার ব্রুজনের দল। গোলের উৎস ছিলেন আবার রবিনিয়ো। ৪১ মিনিটে এই ব্রাজিলিয়ানও জাল খুঁজে পান। তৌহিদুল আলম সবুজের পাসে ব্যবধান দ্বিগুণ করেন রবিনিয়ো।

[৫] বিরতির পর বসুন্ধরা দাপট অব্যাহত রাখে। তাই শেখ রাসেল আর ঘুরে দাঁড়াতে পারেনি। ৭৪ মিনিটে তৃতীয় গোল পায় বসুন্ধরা। ইরানিয়ান ডিফেন্ডার খালেদ শাফির পাসে বেসারা জাল কাঁপান। এই নিয়ে আর্জেন্টাইন স্ট্রাইকার লিগে পেলেন দশম গোল।

[৬] ৮৩ মিনিটে বেসেরার পাসে রবিনিয়ো নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করে শেখ রাসেলকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে দেন। ১২ গোল করে গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে বসেছেন রবিনিয়ো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়