শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৮ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরও ৫ জনের মৃত্যু, শনাক্ত ৪২৮, সুস্থ ৯১১

শাহীন খন্দকার ও মহসীন কবির: [২] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানান। এছাড়া নতুন শনাক্ত হয়েছেন ৪২৮ জন, এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৩৭৯ জন এবং শনাক্ত হলেন ৫ লাখ ৪৪ হাজার ৫৪৪ জন। ২৪ ঘণ্টায় করোনায় সুস্থ হয়েছেন ৯১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৩ হাজার ৭৯৮ জন।

[৩] এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্তের হার ২.৬৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০.৬৮ শতাংশ। আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার ১.৫৪ শতাংশ। দেশে বর্তমানে ২১৪টি পরীক্ষাগারে করোনার নমুনা পরীক্ষা হচ্ছে।

[৪] এরমধ্যে আরটি-পিসিআরের পরীক্ষা হচ্ছে ১১৭টি, জিন-এক্সপার্ট মেশিনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ২৯টি ও র‌্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে পরীক্ষা হচ্ছে ৬৮টি পরীক্ষাগারে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহীত হয়েছে ১৬ হাজার ৪৩৫ টি। পরীক্ষা হয়েছে ১৬ হাজার ১৫২ টি।

[৫] এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৯ লাখ ৮৭ হাজার ৬৭৬ টি। এরমধ্যে সরকারিভাবে ৩০লাখ ৭৯ হাজার ৩৮৫ টি ও বেসরকারিভাবে পরীক্ষা হয়েছে ৯লাখ ৮ হাজার ২৯১ টি। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জনের মধ্যে পুরুষ ৪ জন ও নারী ১ জন।

[৬] এ পর্যন্ত পুরুষ ৬ হাজার ৩৩৯ ও নারী ২ হাজার ৪০ জন মারা গেছেন। শতকরা হিসেবে পুরুষ ৭৫.৬৫ ও নারী ২৪.৩৫ শতাংশ। মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগের ৪ জন, খুলনা ১জন। ৫ জন ই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়