শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৫ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিকাল ৩টায় ভারত ও ইংল্যান্ড তৃতীয় টেস্টে মুখোমুখি

স্পোর্টস ডেস্ক : [২] চার ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে আজ মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। দিবা-রাত্রির এই টেস্ট আহমেদাবাদে সরদার প্যাটেল স্টেডিয়ামে শুরু হবে বুধবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ৩টায়।

[৩] গোলাপী বলে দিবা-রাত্রীর এই টেস্ট ম্যাচের আগে কোন মানসিক চাপ নিচ্ছেন না বিরাট কোহলি। আধুনিকায়নের পর সরদার প্যাটেলে অভিষেক টেস্টেই সিরিজ নিশ্চিতের লক্ষ্য স্বাগতিকদের। অন্যদিকে, ভারতকে হারাতে দৃঢ় প্রতিজ্ঞ ইংল্যান্ডও।

[৪] সবশেষ গেল ডিসেম্বরে গোলাপি বলে সাদা পোষাকে খেলেছিলো ভারত। সে দুঃসহ স্মৃতি কখনোই মনে করতে চাইবেন না সমর্থকরা। নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৩৬ রানে অলআউট হওয়ায় সমালোচনার বন্যা বয়ে গিয়ে গিয়েছিলো ভারতীয় দলকে নিয়ে। বছর ঘুরে আবারো সেই গোলাপি বলে খেলতে নামছে কোহলিরা। আহমেদাবাদের মোতেরায় সিরিজ নির্ধারণী তৃতীয় টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে কি একটু হলেও মানসিক চাপে আছেন কোহলি?

[৫] চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড, তাতে চাপ না নিয়ে উপায় নেই। তবে, ভারতীয় অধিনায়ক উড়িয়ে দিয়েছেন সে শঙ্কা। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ম্যাচ জয়ের দিকেই চোখ তার। ভারত ক্রিকেট দলের অধিনায়ক ভিরাট কোহলি বলেন, গোলাপি বলে খেলাটা চ্যালেঞ্জিং। আহমেদাবাদে দিবারাত্রীর এই টেস্ট খেলতে আমরা মুখিয়ে আছি। আগে কি হয়েছে সেটা নিয়ে না ভেবে সিরিজ নিশ্চিতই আমাদের মূল লক্ষ্য। - ক্রিকইনফো/ সময়নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়