শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:০৮ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় আলোর ফাঁদ কর্মসূচী উদ্বোধন

প্রমথ  রঞ্জন  :[২] ধানক্ষেতে ধানের ক্ষতিকর পোকামাকড় সনাক্ত করার জন্য ফাঁদ হিসেবে অন্ধকারে বাতি জ্বালিয়ে গতকাল রাতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় চলতি মৌসুমে আমন ধানক্ষেতে ‘আলোর ফাঁদ’ বসিয়ে পোকা-মাকড়ের উপস্থিতি জরিপের কাজ উদ্বোধন করা হয়েছে।
কোটালীপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি বিভাগের কর্মীরা কৃষকদের সহযোগিতায় ‘আলোর ফাঁদ’ বসিয়ে পোকামাকড় সনাক্তকরণ কর্মসূচি পরিচালনা করছে।
[৩] রাতের বেলায় বৈদ্যুতিক বাল্বের আলোতে ঝাঁকে ঝাঁকে উড়ে এসে জড়ো হয় এসব পোকামাকড়। পোকামাকড়ের দল বৈদ্যুতিক বাল্বের নিচে রাখা গামলা ভর্তি সাবান মাখা ফেনায় পানিতে পড়লে ওই সব পোকামাকড় আটকে পড়ে উঠতে পারেনা।কোটালীপাড়া উপজেলা কৃষি অফিসার নিটুল রায়ের সভাপতিত্বে কোটালীপাড়া উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার কৃত্তিবাস পান্ডের উদ্যেগে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের লাটেঙ্গা গ্রামে এই কর্মসূচী পরিচালনা করা হয়।
[৪] এসময় আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা করুনা বৈদ্য, স্বপন মহালদার , বিজন বিহারী দত্ত, পার্থপ্রতিম বৈদ্য, বিকাশ সরকার, সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক রাজীব বিশ্বাস ও স্থানীয় কৃষাণ-কৃষাণী বৃন্দ । এসময় উপজেলা কৃষি অফিসার নিটুল রায় জানান, চলতি বছরে উপজেলার ১২ টি ইউনিয়নে ২৫ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। তাই সবাই যেন ফসলের ক্ষতিকর পোকামাকড় দমন করতে কীটনাশকের পরিবর্তে আলোর ফাঁদ ব্যবহার করে এই ব্যাপারে পরামর্শ প্রদান করেছি। সম্পাদনা:অনন্যা আফরিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়