শিরোনাম
◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস (ভিডিও) ◈ সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার ◈ বিএসটিআইয়ের পরীক্ষায় মানহীন ১০ পণ্য, ক্রয় না করতে ভোক্তাদের পরামর্শ ◈ হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১,১৭১ ◈ মন্ত্রিসভায় সেপ্টেম্বরের শুরুতেই উঠছে পে স্কেলের প্রস্তাব, জানা গেল গেজেট জারির সম্ভাব্য সময় ◈ মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগে নতুন নির্দেশনা ◈ মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান রিজভীর ◈ বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সব ধরনের ভিসা সাক্ষাৎকার স্থগিত ◈ পাকিস্তানে হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু ◈ বাংলাভাষী মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ বন্ধে ভারতকে জাতিসংঘের কড়া সতর্কবার্তা

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৮ সকাল
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে জুয়া দুই মাদকসেবীকে কারাদন্ড

ফজলুল হক: গাজীপুরের কালিয়াকৈরে জুয়া খেলার অপরাধে দুই মাদকসেবীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও  ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

দন্ডপ্রাপ্তরা হলো- কালিয়াকৈর উপজেলার টান কালিয়াকৈর এলাকার আলী আজমের ছেলে সাব্বির হোসেন রিফাত (২০) ও পাশের ছোট লতিফপুর এলাকার আব্দুল হকের ছেলে রবিন হোসেন (১৯)।

ভ্রাম্যমান আদালত ও পুলিশ সূত্রে জান গেছে, গত সোমবার বিকেলে তারা দুজনসহ কয়েকজন উপজেলার টান কালিয়াকৈর এলাকায় মাদক সেবন করে জুয়া খেলছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার এএসআই ইমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযান চালিয়ে  মাদকসেবী রিফাত ও রবিনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও  ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে ওই দুই মাদকসেবীকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও  ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী জানান, জুয়া খেলার অপরাধে ওই দুজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

 

  • সর্বশেষ