শিরোনাম
◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী (ভিডিও) ◈ ব্রাজিল ম্যাচের জন্য টাকা খরচ করতে চায় না সরকার: আমিনুল হক (ভিডিও)

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৩ দুপুর
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ৯৭টি দেশ ২০ কোটি ৮০ লাখ ডোজ টিকা পুশ করেছে, বাংলাদেশ এগিয়ে আছে ভারত, জাপান, নিউজিল্যান্ডের চেয়ে

আসিফুজ্জামান পৃথিল: [১] এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯৭টি দেশ ২০ কোটি ৮০ লাখ ডোজ টিকা পুশ করেছে। বাংলাদেশ এগিয়ে আছে ভারত, জাপান, নিউজিল্যান্ডের চেয়ে। মঙ্গলবার পর্যন্ত টিকা পেয়েছেন ২৩ লাখের বেশি।

[২] বাংলাদেশে গণটিকাকার্যক্রম শুরু হওয়ার মাত্র ১৫ দিন শনিবার পর্যন্ত) হয়েছে। এই সময়ে বাংলাদেশের চেয়ে বেশি টিকা দিতে পারেনি কোনও দেশ। ১৫ দিনে দেশটি ২০ লাখ ৮২ হাজার ৮৭৭জনকে টিকা দিয়েছে। যেসব দেশের টিকা কার্যক্রম শুরুর ১৪ থেকে ২৯ দিন হয়েছে, তাদের মধ্যে সবচেয়ে বেশি টিকা দিয়েছে মরোক্কো। ২৫ দিনে তাদের দেওয়া টিকার সংখ্যা ২৪ লাখ ৬১ হাজার ১৯২।

[৩] এই ক্যাটাগরিতে প্রতি ১০০ জনে সর্বোচ্চ ৪৪ জনকে টিকা দিয়েছে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ। তবে ১৪ দিনে তারা মাত্র ১ হাজার ৫১৫জনকে টিকা দিয়েছে। এরপরেই আছে ব্রিটিশ ওভারসিজ টেরিটরি আনগুয়েলা। তারপরেই মালদ্বীপ। ৩টিই দ্বীপদেশ। বাংলাদেশ প্রতি ১০০ জনে ১ জনের বেশিকে টিকা দিয়েছে।

[৪] সংখ্যার বিচারে ১ কোটি ১০ লাখ ৮৫ হাজার মানুষকে টিকা দিয়েছে ভারত। যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর ৩য় সর্বোচ্চ। কিন্তু প্রতি ১০০ জনকে টিকা দেওয়ার ক্ষেত্রে তারা বাংলাদেশের চেয়েও পিছিয়ে। ৩৭ দিনে জনসংখ্যার ১ শতাংশের নিচে টিকা পেয়েছেন।

[৫] মিয়ানমারে ২৬ দিনে টিকা পেয়েছেন, ১ লাখ ৩ হাজার ১৪২জন। পাকিস্তান ২০ দিনে দিয়েছে মাত্র ৭২ হাজার ৮৮২ জনকে।, ১৩ দিনে ইরানে পেয়েছেন ১০ হাজার, নিউজির‌্যান্ডে ২ দিনে ১০০ জন মিসরে ২৯ দিনে মাত্র ১ হাজার ৩১৫, জাপানে ৫ দিনে মাত্র ৫ হাজার ৩৯ জন।

  • সর্বশেষ