শিরোনাম
◈ ঋণের চাপে প্রথম বাজেট: বিএনপি সরকারের সামনে কঠিন আর্থিক সমীকরণ ◈ বছরে ১২ হাজার কোটি টাকার বেশি ব্যয়, ঈদের আগে দুই জেলায় মিলবে ফ্যামিলি কার্ড ◈ জাতীয় পার্টি দাবি করেছে, দলটিকে পরিকল্পিতভাবে হারিয়ে দেওয়া হয়েছে ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ, ইংল‌্যা‌ন্ডের কা‌ছে ৫১ রা‌নে হার‌লো শ্রীলঙ্কা ◈ রাজধানীর কলাবাগানে বিএনপি নেতা গুলিবিদ্ধ ◈ হাসিনার ট্র্যাডিশন ভেঙে দলীয় প্রতীক বা কারও ছবি ছাড়াই ভাষণ দিলেন তারেক রহমান ◈ কারাগারে থেকেই আইনজীবী সমিতি নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন ◈ জাপানমুখী কর্মসংস্থানে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার, আসছে ৭ দিনের কর্মপরিকল্পনা ◈ পে-স্কেলের দাবি: প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি, সর্বনিম্ন বেতন ৩৫ হাজার দাবি ◈ প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা করার সিদ্ধান্ত

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫২ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুতের ঘটনায় ৮ ঘন্টা পর সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক

মামুনার রশীদ: [২] ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ২টি বগি লাইনচ্যুতের ঘটনায় সাড়ে ৮ ঘন্টা পর খুলনার সাথে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। রাত দেড়টার দিকে এ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

[৩] সোমাবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরে খুলনাগামী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এঘটনার সাড়ে ৪ ঘন্টা পর উদ্ধার কাজ শুরু হয়।

[৪] রাত সাড়ে ১০ টার দিকে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার পর উদ্ধার কাজ শুরু হয়। এ দূর্ঘটনায় সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

[৫] কোটচাদপুর ষ্টেশন মাষ্টার গোলাম মোস্তফা জানান, বিকাল ৫ টার দিকে ঢাকা থেকে খুলনাগামী সুন্দনবন এক্সপ্রেস ট্রেনটি কোটচাঁদপুর স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের ২ টি বগি লাইচ্যুত হয়ে পড়ে। এতে বন্ধ হয়ে যায় খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ। এঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়