শিরোনাম
◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায় ◈ আসিফ মাহমুদের সংবাদ সম্মেলনে জুলাই যোদ্ধা দাবি করে বন্যার টাকার হিসাব চেয়ে হট্টগোল (ভিডিও) ◈ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কার‌ণে স্থগিত হ‌তে পা‌রে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ  ◈ ইরান সংঘাত নিয়ে চাপে ট্রাম্প, যুদ্ধ শেষের পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৩৭ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মায়ের ওপর অভিমান করে প্রাণ দিল শিশু

ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মায়ের ওপর অভিমান করে এক শিশু আত্মহত্যা করেছে। নিহত শিশুর নাম রাব্বি হোসেন (১২)।সোমবার রাত ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয়।নিহত রাব্বি আলমডাঙ্গা উপজেলার রুইথনপুর গ্রামের কৃষক মিজানুর রহমানের ছেলে। চালভাজা খাওয়াকে কেন্দ্র করে শিশু রাব্বি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এলাকাসূত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ৫টার দিকে বাড়ির সামনের একটি বাগানে খেলা করছিল রাব্বি। এসময় বাড়ি ফিরে মায়ের কাছে চালভাজা খেতে চায়। ঘরে কাজ থাকায় চাল ভাজতে অস্বীকৃতি জানায় তার মা। রাব্বি জিদ ধরলে মা বকাঝকা করেন। এতে মায়ের ওপর অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে যায় রাব্বি।

নিহত রাব্বির বাবা মিজানুর রহমান জানান, সন্ধ্যায় বাড়ি ফিরতে না দেখে তাকে অনেক খোঁজাখুঁজি করি। পরে বাগানের একটি গাছে তাকে গলায় গামছা পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়।

অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জরুরি বিভাগের কর্তব্যরত ডা. জান্নাতুল ফেরদৌস রাব্বিকে রাজশাহমেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার প্রস্তুতির সময় রাত ১১টার দিকে সে মারা যায়।এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীর জানান, আবেদনের প্রেক্ষিতে নিহত শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা । যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়