শিরোনাম
◈ ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের ◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৬ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ আহত ৯

মো. ইকবাল হোসেন: [২] চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের রাজমহল কমিউনিটি সেন্টার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১২টায় মৌলভীর দোকান রাজমহল কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সেন্টমার্টিন পরিবহনের কক্সবাজারগামী একটি বাস কেরানীহাটগামী যাত্রীবাহী একটি পিকআপকে ওভারটেক করতে যায়। ওই সময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্কিং করা একটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে পিকআপে থাকা যাত্রীরা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দোহাজারী হাসপাতালে নিয়ে যান।

[৪] আহতদের মধ্যে বৈলতলীর নুরুল ইসলাম (২৯), সাতবাড়িয়ার নুরু মিয়া (৩৫), খাগরিয়ার জিয়াউর রহমান (৩০), চাগাচরের ইসমত আরা (৩৮), দক্ষিণ গাছবাড়িয়া পক্ষীমার্কার আমান (৪) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

[৫] অপর আহত দক্ষিণ গাছবাড়িয়া পক্ষীমার্কার আয়েশা আক্তার (২৬), ফুলতলা সগির পাড়ার বুলু আকতার (২১) ও তার ছেলে জায়েদ (৩), এবং ছৈয়দপাড়ার রোকেয়া বেগম (৪২) দোহাজারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

[৬] ঘটনার সত্যতা নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব বলেন, দূর্ঘটনা কবলিত বাস ও যাত্রীবাহী পিক-আপের দোহাজারী হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

[৭] এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়