শিরোনাম
◈ যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ খেল‌বে পাকিস্তানের বিরু‌দ্ধে ◈ অবৈধ জালের দৌরাত্ম্যে উপকূলে মাছের উৎপাদন কমেছে ৪০ শতাংশ, কারেন্ট জাল ও বটম ট্রলিং বন্ধে কঠোর হচ্ছে সরকার: মৎস্যমন্ত্রী ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ‌বিষয়‌টি আইনগত বিধান অনুযায়ী  সুরাহা করা হ‌বে: ভারত ◈ বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেসিহীন আর্জেন্টিনাকে হারানোর সুযোগ উরুগুয়ের সাম‌নে ◈ অর্জিত শিক্ষা ও দক্ষতাকে দেশ ও মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে : রাষ্ট্রপতি ◈ বিশ্বজুড়ে ছড়াচ্ছে করোনার নতুন ধরন পিজে.২.১ নিয়ে উদ্বেগ, কতটা বিপজ্জনক এই ভাইরাস? ◈ আশুলিয়ায় পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ, ২০ কারখানা ছুটি ঘোষণা, আহত ২ ◈ আপিলের সময় শেষ, দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসি কার্যকর ছাড়া বিকল্প নেই: চিফ প্রসিকিউটর ◈ শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, তাঁর বক্তব্য এআই নাকি বাস্তব—জানি না: নুরুল হক নুর

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩১ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইসলামী বিশ্ববিদ্যালয়ে হল খোলার দাবিতে বিক্ষোভ

ইবি প্রতিনিধি : [২] সোমবার (২২ ফেব্রুয়ারি) আন্দোলনের দ্বিতীয় দিনে সকাল সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করে। এসময় তাদের হাতে বিভিন্ন প্রতিবাদী লেখা সম্বলিত ব্যানার দেখা যায়।

[৩] 'একদফা এক দাবি ছাত্র হল খুলে দিবি।' 'শিক্ষকরা ভেতরে ছাত্র কেন বাহিরে।' এমন
বিভিন্ন ধরনের প্রতিবাদী স্লোগানে হল খোলার দাবিতে প্রায় শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে।

[৪] বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বেলা ১২ টার দিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে অবস্থান নিয়ে হল খোলার দাবিতে বিক্ষোভ করতে থাকে।

[৫] এসময় আন্দোলনকারী শিক্ষার্থীরা হল খোলার দাবির স্বপক্ষে তাদের বিভিন্ন যুক্তি তুলে ধরে অতি দ্রুত সময়ের মধ্যে হল খোলার দাবি জানান।

[৬] এর আগে রোববার আন্দোলনের প্রথম দিনে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে। পরে উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে থেকে ৫ সদস্যের প্রতিনিধি দল আলোচনা করতে যায় তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় শিক্ষার্থীরা দ্বিতীয় দিনেও আন্দোলনে নেমেছে।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বলেন, সরকার সিদ্ধান্ত নেয়ার সাথে সাথেই আমরা যাতে হল খুলতে পারি সে অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ছাত্ররা যে সিদ্ধান্ত নেবে সেটা তাদের ব্যাপার, আমরা সরকারের সিদ্ধান্ত মেনে চলবো।

  • সর্বশেষ