শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৯ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের সাথে টেস্ট খেলতে আইপিএল খেলছেনা লঙ্কান

স্পোর্টস ডেস্ক: [২]জাতীয় দলের খেলার জন্য লঙ্কান ক্রিকেটাররা এবার আইপিএলে নেই বলে জানিয়েছেন রাজস্থান রয়্যালসের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ সাঙ্গাকারা।

[৩] নিলাম থেকে নিজ দেশের খেলোয়াড় টানার সুযোগ ছিল তার। সেটা করেননি। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকেও লঙ্কান ক্রিকেটারদের ব্যাপারে আগ্রহী দেখা যায়নি।

[৪] তা না হওয়ার কারণ হিসেবে সাঙ্গাকারা জানালেন, দেশটির আন্তর্জাতিক ব্যস্ততার কথা। এপ্রিল মাসে বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ আছে শ্রীলঙ্কার। মে মাসে তারা আবার বাংলাদেশে এসে খেলবে তিন ওয়ানডে। এই সময়টাতেই হবে আইপিএল।

[৫] বাংলাদেশের সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সে দল পেয়ে সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট না খেলার। আইপিএলের জন্য তাকে ছুটিও দিয়ে দিয়েছে বিসিবি।

[৬] কিন্তু শ্রীলঙ্কায় এই বাস্তবতা নেই। শনিবার, ২১ ফেব্রুয়ারি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাঙ্গাকারা জানালেন, লঙ্কান প্রিমিয়ার লিগে বেশ কয়েকজন নজরকাড়া নৈপুণ্য দেখালেও লঙ্কানদের খেলা থাকায় আইপিএলের দলগুলো আর তাদের পেতে আগ্রহ হয়নি।

[৭] তিনি বলেন, ‘মুশকিলের ব্যাপার হলো শ্রীলঙ্কার ওই সময়টায় খেলা থাকায় কত দিন তাদের পাওয়া যাবে সেটা নিয়ে অনিশ্চয়তা ছিল। এই কারণেই লঙ্কান ক্রিকেটারদের দলে নিতে সাহস করেনি আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো। লঙ্কান ক্রিকেটারদের আইপিএলে না দেখার এটাই বড় কারণ। অবশ্যই তাদের সামর্থ্যের ঘাটতির কোনো বিষয় না এখানে। ’ - লঙ্কান টাইমস্/ ক্রিকেট ডট কম

  • সর্বশেষ
  • জনপ্রিয়