শিরোনাম
◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৭ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সখীপুরে কলা গাছের শহীদ মিনারে শিশুদের শ্রদ্ধা

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: [২] মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কলা গাছের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানালো টাঙ্গাইলের সখীপুর উপজেলার কিছু শিশু।

[৩] রোববার সকালে উপজেলার আড়াইপাড়া গ্রামের শিশুরা কলা গাছ দিয়ে  প্রতীকী শহীদ মিনার নির্মাণ করে। পরে ওই শিশুরা কলা গাছের শহীদ মিনারে শ্রদ্ধা জানায়।

[৪] ওই শিশুদের সাথে কথা বলে জানা যায়, বই পড়ে মাতৃভাষা দিবসের ইতিহাস জানতে পেরে ভাষা শহীদদের প্রতি এভাবেই গভীর শ্রদ্ধা জানায় তারা। গ্রাম অঞ্চলে স্থায়ী কোনো শহীদ মিনার না থাকায় এবং বিদ্যালয় দূরে হওয়ায় কলা গাছের অস্থায়ী শহীদ মিনারে তারা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

[৫] ওই গ্রামের ৭ম শ্রেণির শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, ভাষা আন্দোলনের বিষয়ে বই পড়ে জেনেছি। আমরা কয়েক বছর ধরে ফুল কিনে কলা গাছের শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে আসছি।

[৬] একই এলাকার ৫ম শ্রেণির শিক্ষার্থী রাতুল বলেন, ভাষা শহীদদের সম্মানে বন্ধুরা মিলে শহীদ মিনার বানিয়েছি। সে মিনারে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছি।

[৭] এ বিষয়ে কালিয়া ইসলামীয়া সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক সাজ্জাত লতিফ বলেন, ভোরে শহীদ মিনারে ফুল দিতে প্রতিষ্ঠানে যাওয়ার জন্য বের হই। যাওয়ার পথে দেখি ওইসব শিশুরা কলা গাছের প্রতীকী শহীদ মিনারে শ্রদ্ধা যানাচ্ছে। এটি দেখে আমিও তাদের সাথে ভাষা শহীদদের সম্মানে শ্রদ্ধা জানাই। মাতৃভাষা দিবসে কোমলমতি শিশুদের এ ভালবাসা সত্যিই অসাধারণ।

  • সর্বশেষ