শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫৩ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শহীদ দিবস উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া

সমীরণ রায়: [২] রোববার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বায়তুল মোকাররমে সংক্ষিপ্ত আলোচনা, কুরআনখানি, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

[৩] অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুশফিকুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান। এছাড়া অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের সব পরিচালক, কর্মকর্তা-কর্মচারি ও সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

[৪] মহান শহীদ দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের সব বিভাগীয় ও জেলা কার্যালয়, ৫০টি ইসলামিক মিশন, ৭টি ইমাম প্রশিক্ষণ একডেমি ও সব অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এর আগে সকালে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের রূহের মাগফিরাত কামনায় কুরআনখানি দোয়া ও মোনাজাতের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। দিবসটি উপলক্ষে দেশের সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

  • সর্বশেষ