শিরোনাম
◈ বিএনপির সরকারকে ইতিবাচকভাবে দেখছে ভারত, তবে কৌশলগত উদ্বেগ চীনকে ঘিরে ◈ প্রশাসককে সঙ্গে নিয়ে রাতের ঢাকায় পরিচ্ছন্নতা ও নগরসেবা ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ◈ জিয়াউর রহমানের নামে কোনো ব্যবসা হতে দেবো না: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার ফি বাড়াল ইসি ◈ বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা খরচ ক‌রে‌ছে ব্রাজিলসহ ৩ দেশ: রাস্ট্রপ‌তি হাভিয়ের মিলেই ◈ প্রশাসনে বড় রদবদল, সচিবালয়ে নতুন মুখের অপেক্ষা ◈ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ‘মোদির পদত্যাগপত্র’, যা জানা যাচ্ছে ◈ রাবিতে শিক্ষার্থীকে মারধর: জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে আদালতে মামলা ◈ খলিলুর রহমানের সঙ্গে বৈঠক ফলপ্রসূ, ‘ইতিবাচক অগ্রগতি’র কথা জানালেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ◈ টেকসই কৃষি-সবুজ শিল্পে ঋণ কমেছে, বেড়েছে টেকসই অর্থায়ন

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৫ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বের বিপন্ন ভাষা সংরক্ষণে গঠিত হচ্ছে ‘শেখ হাসিনা ভাষা-গবেষণা ট্রাস্ট’

দেবদুলাল মুন্না:[২] ট্রাস্ট গঠনের জন্য একটি প্রস্তাব ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। চলতি মাসে যেকোনো মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদনের সম্ভাবনা রয়েছে। এরপর জাতীয় সংসদে পাস হওয়ার পরই সেটি আইনে পরিণত হওয়ার পরই কাজ শুরু হবে। রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অধীনে ট্রাস্টটি চালানো হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এ শীর্ষ কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

[৩] এ ট্রাস্টের অধীনে বিশ্বের বিপন্নপ্রায় ও লিখন-বিধিহীন ভাষাগুলো সংগ্রহ, সংরক্ষণ, উন্নয়ন ও প্রমিতায়নে গবেষণা কার্যক্রম পরিচালনা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন মাতৃভাষায় গবেষণাবৃত্তি দেওয়া হবে।বিশ্বের বিভিন্ন ভাষা, আন্তর্জাতিক ভাষাগুলোর আর্কাইভ, ভাষা-জাদুঘর, ডিজিটাল ল্যাব তৈরি করা হবে। ভাষাভিত্তিক গবেষণার লক্ষ্য ইনস্টিটিউটের আওতায় একটি ট্রাস্ট ফান্ডে বরাদ্দ বা সিড মানি দিতে যাচ্ছে সরকার।

[৪] গত বছরের ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক মাতৃভাষা গবেষণা ইনস্টিটিউটকে (আমাই) গবেষণাবৃত্তি (ফেলোশিপ) প্রদান ও ভাষাশিক্ষা কার্যক্রম সম্পাদনের জন্য ট্রাস্ট গঠনের ঘোষণা দিয়েছিলেন। ওইদিন তিনি বলেছিলেন, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে আরও শক্তিশালী করতে চাই। এরপর এ ট্রাস্ট করতে উদ্যোগী হয় সরকার। যা এখন আলোর মুখ দেখতে যাচ্ছে।

[৫] এ ট্রাস্টের খসড়া আইন চূড়ান্ত করতে গত ৭ জানুয়ারি সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সভায় মন্ত্রণালয়ের দুই বিভাগের সচিব, আমাই’র মহাপরিচালকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়