শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৯ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হোয়াইট হাউস ছাড়ার পর প্রথমবারের মতো সমাবেশে আসছেন ট্রাম্প

লিহান লিমা: [২] আগামী সপ্তাহে ফ্লোরিডার কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে (সিপিএসি) রিপাবলিকান দলের ভবিষ্যত এবং রক্ষণশীল আন্দোলন নিয়ে র‌্যালিতে বক্তব্য দিতে যাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন/গার্ডিয়ান

[৩] সিপিএসি বৈঠক ফ্লোরিডার অরল্যান্ডোতে ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ট্রাম্প সর্বশেষ দিনে বক্তৃতা দেবেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘তিনি ভবিষ্যত রিপাবলিকান দলের নীতিমালাসহ রক্ষণশীল আন্দোলন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট জো বাইডেনের গৃহীত সীমান্ত নীতি নিয়ে কথা বলবেন।’

[৪] গত ২০ জানুয়ারি হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার পর মোটামুটি চুপচাপ ছিলেন ট্রাম্প। ফ্লোরিডায় সমাবেশে উপস্থিতির মধ্য দিয়ে তিনি রাজনীতিতে সক্রিয় কার্যক্রম শুরু করবেন বলে মনে করা হচ্ছে।

[৫]সিএনএন এর প্রতিবেদনে বল হয়, এই সম্মেলনে সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে পেন্স প্রাথমিকভাবে আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। তবে আয়োজকরা আশা করছেন তিনি মত বদলে সম্মেলনে অংশ নেবেন। গত ৬ জানুয়ারি ক্যাপিটলে দাঙ্গার পর থেকেই ট্রাম্প- পেন্সের সম্পর্ক শীতল হয়ে পড়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়