শিরোনাম
◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪২ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লুৎফর রহমান রিটন:  মায়ের মতো মাতৃভাষা

লুৎফর রহমান রিটন: কোনো বেড়ালকে কিংবা কুকুরকে তার মাতৃভাষা শিখতে হয় না বা তাকে শেখাতেও হয় না। মাতৃভাষাকে সঠিকভাবে শেখার জন্য কোনো বেড়ালকে কিংবা কুকুরকে কোনো বিদ্যালয়েও যেতে হয় না। কিন্তু মানুষকে সেটা করতে হয়। মানুষের দায়িত্ব অনেক। মানুষকে তার নিজের মাতৃভাষাকে সম্মান করতে হয়। নিজের মাতৃভাষাকে ভালোবাসতে হয়। নিজের মাতৃভাষাকে রক্ষা করার জন্য সংগ্রাম করতে হয় এবং মাতৃভাষার প্রতি মানুষের সেই ভালোবাসা-সম্মান ও মর্যাদার বিষয়টি শুধু হৃদয়ে ধারণ করলেই হয় না, তাকে সেটার প্রকাশ বা প্রদর্শনও করতে হয়।

বাঙালি তার মাতৃভাষা ‘বাংলা’কে ভালোবাসার প্রমাণ দিয়েছে রক্ত দিয়ে, জীবন দিয়ে। বাঙালি তার মাতৃভাষার সম্মান ও মর্যাদা রক্ষায় অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে পৃথিবীর সামনে। বাঙালির বাংলাভাষার প্রতিটি বর্ণ, প্রতিটি অক্ষর তার ভাষা শহিদদের রক্তের গৌরবে অভিষিক্ত। পৃথিবীর অন্য যেকোনো দেশের লেখকের চাইতে আমার সম্মান ও গৌরব বেশি। আমার গৌরব আমি বাংলা ভাষায় লিখি। আমার লেখার প্রতিটি অক্ষর ভাষা শহিদের পবিত্র রক্তস্নাত। এই গৌরব আর কারো নেই এই পৃথিবীতে। আমার বর্ণমালা আমার অহংকার। মাতৃভাষা অনেকটা মায়ের মতো। আমাদের বহু কবি তাই তাদের কবিতায় বাংলা ভাষাকে ‘মা’সম্বোধনে সম্মানিত করেছেন। বাংলা ভাষা, মা আমার, আমরা তোমাকে ভালোবাসি। তুমি দীর্ঘজীবী হও। ফেসবুক থেকে

  • সর্বশেষ