শিরোনাম
◈ বাংলাদেশের নির্বাচন ঘিরে ত্রিমুখী হিসাব—ভারত শঙ্কিত, চীন হিসাবি, পাকিস্তান আশাবাদী ◈ এপস্টেইন ফাইলে শেখ হাসিনার নাম, যা জানা গেল ◈ যুক্তরাষ্ট্র–ইউরোপ নির্ভরতায় পোশাক রফতানি: সুযোগের পাশাপাশি বাড়ছে ঝুঁকি ◈ দেশের রিজার্ভ আরও বাড়ল ◈ মেয়াদের শেষ সময়ে প্রতিরক্ষা চুক্তি: চলমান প্রক্রিয়ার অংশ বলে দাবি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ◈ সেনাপ্রধানের সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ ◈ একক সংখ্যাগরিষ্ঠতা, ঝুলন্ত পার্লামেন্ট, কোয়ালিশন সরকার, ক্ষমতা হস্তান্তর কিংবা সরকার গঠন- এগুলো কীভাবে হয় ◈ সারা দেশে গত ৫৩ দিনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতা হয়েছে ২৭৪টি : প্রেস উইং  ◈ রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেবার লক্ষ্যেই প্রণীত জুলাই সনদ : আলী রীয়াজ ◈ পাকিস্তান‌কে আই‌সি‌সির উ‌চিৎ শিক্ষা দেয়া উ‌চিৎ, বল‌লেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:০৮ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি জাতীয় পার্টির শ্রদ্ধা

শাহীন খন্দকার: শ্রদ্ধা আর ভালোবাসায় জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের এমপির নেতৃত্বে আজ রোববার কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জাতীয় পার্টি এবং বিরোধী দলের পক্ষ থেকে পৃথক ভাবে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে।

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতার নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, বিরোধী দলীয় চিফ হুইপ ও প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা এমপি, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান আদেল এমপি, যুগ্ম কোষাধ্যক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব এবং যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম।

এছাড়া আজ রোববার বেলা ১১টায় জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানী কার্যালয় মিলনায়তনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়