শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪৮ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদ মাহমুদ সুজনের দল এক্সপো রেইডার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন পাইলটরা

মাহিন সরকার: [২] বাংলাদেশের সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ‘লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফি (টেন ডট টেন) পাওয়ার্ড বাই ওয়ালটন’-এ চ্যাম্পিয়ন হয়েছে খালেদ মাসুদ পাইলটের দল একমি স্ট্রাইকার্স। ফাইনালে তারা হারিয়েছে খালেদ মাহমুদ সুজনের দল এক্সপো রেইডার্সকে।

[৩] সৈকতের কোলঘেষে দুই পাশে ঝাউবনে ঘেরা নয়নাভিরাম এই স্টেডিয়ামে কদিন মুখরিত ছিল সাবেক ক্রিকেটারদের কলরবে। খেলায় কেউ জিতেছেন আবার কেউ হেরেছেন; সবকিছু ভুলে সাবেক ক্রিকেটাররা মেতেছিলেন হাসি-আড্ডা আর খুনসুটিতে। এখন কেউ বোর্ডের বড় কর্তা, কেউ জড়িত কোচিংয়ের সঙ্গে আবার কেউ ব্যবসায়ী; সবকিছু ছাপিয়ে তারা আবার হয়ে উঠেছেন পুরোদস্তুর ক্রিকেটার।

[৪] ২২ গজের সতীর্থদের পেয়ে প্রত্যেকেই ছিলেন স্মৃতিকাতর, আনন্দে আত্মহারা। ব্যাট-বল তুলে শো-কেসে রেখে দিলেও তারা ভোলেননি মজ্জায় মিশে থাকা প্রিয় এই নেশা আর একসময়ের পেশাকে।

[৫] শনিবার বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে পাইলটরা সুজনদের হারান ৩০ রানে। এর মধ্য দিয়ে সাগর পাড়ে কিংবদন্তি ক্রিকেটারদের মিলন মেলার ইতি ঘটেছে।

[৬] ফাইনালের মঞ্চসহ পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাট-বল হাতে পুরোনো রুপে ধরা দিয়েছেন মোহাম্মদ রফিক। এ জন্য ফাইনালসহ টুর্নামেন্ট সেরার পুরষ্কার ওঠে রফিকের হাতে। বল হাতে ৮ উইকেটের পাশাপাশি ব্যাট হাতে করেন ৭৫ রান।

[৭] ফাইনালে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৭০ বলে ৮ উইকেটে ১০৪ রান করে পাইলটের একমি স্ট্রাইকার্স। ওপেনার এহসানুল হক ২৮ বলে ৪৪ রান করে দারুণ শুরু এনে দেন। ৯ বলে ৩ ছয়ে ২৭ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহমান বাবু। রফিকের ব্যাট থেকে আসে ১৩ রান।

[৮] এক্সপো রেইডার্সের শাহনিয়ান তাইম ও ফয়সাল হোসেন ডিকেন্স সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন। ২ উইকেট নেন মিজানুর রহমান বাবুল।

[৯] রান তাড়ায় ৮ উইকেট হারিয়ে ৭৪ রানের বেশি করতে পারেনি খালেদ মাহমুদ সুজনের এক্সপো রেইডার্স। সর্বোচ্চ ১৯ রান আসে ওপেনার নাঈম আফরোজের ব্যাট থেকে। ১১ রান করে আসে সুজন ও তালহা জুবায়েরের ব্যাট থেকে। এ ছাড়া আর কোনো দুই অঙ্কের ঘরের মুখ দেখেনি। ৩০ রানে ব্যবধানে পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয় তাদের।

[১০] একমির হয়ে বোলিংয়ে একাই ৫ উইকেট নেন মোহাম্মদ রফিক। হাসিবুল হোসেন শান্তর শিকার ২ টি উইকেট।

[১১] জেমকন টাইটানস ফাইনালে না উঠলেও দলটির ব্যাটসম্যান বাংলাদেশের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম ৩ ফিফটিতে ২৪৫ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন।

  • সর্বশেষ