শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৭ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ-ভুটান সংযোগ স্থাপনে দুটি সেতু নির্মাণ করছে ভারত

আসিফুজ্জামান পৃথিল: [২] ব্রহ্মপুত্রের উপর সেতুদুটির ভিত্তিপ্রস্থর স্থাপন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি সেতু তৈরি হবে নদীর উত্তর তীরের মাজুলি এবং দক্ষিণ তীরের জোড়হাটের মধ্যে। দুই লেনের এই সেতুন দৈর্ঘ্য হবে ৬.৮ কিলোমিটার।

[৪] পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ মাজুলির অধিবাসীদের দীর্ঘদিনের দাবি ছিলো সেতুটি। গত বছরের ১৭ নভেম্বর এটি নির্মাণের ঘোষণা দেওয়া হয়। সব মিলিয়ে এটি নির্মাণের খরচ হবে ৯২৫ কোটি ৪৭ লাখ রুপি। তৈরি করছে উত্তর প্রদেশ রাজ্য ব্রিজ কর্পোরেশন।

[৫] ভিত্তিপ্রস্থর স্থাপন করা আরেকটি সেতু হলো ৪ লেনের ধুবরি-ফুলবাড়ি সেতু। ১৯ কিলোমিটার সেতুটি নির্মাণে বরাদ্দ করা হয়েছে ৪ হাজার ৯৯৭ কোটি রুপি। ২০২৮ সালের সেপ্টেম্বরে এর নির্মাণ শেষ হওয়ার কথা রয়েছে।

[৬] এই সেতুদুটি নির্মাণ শেষে মেঘালয়, মনিপুর, মিজোরাম, ত্রিপুরা ও বরাক ভ্যালিকে পুরো ভারতের সঙ্গে যুক্ত করবে। এছাড়াও যুক্ত হবে বাংলাদেশ ও ভুটান। খুব সহজেই বাংলাদেশ থেকে ভুটানের ডালু বন্দর ব্যবহার করা যাবে। বাংলাদেশ থেকে দূরত্ব কমবে তুরা, ফুলবাড়ি, ধুবরি, শ্রীরামপুর সামথাইবাড়ির।

[৭] সব মিলিয়ে আঞ্চলিক সংযোগের জন্য ভারত ১৩০০ কিলোমিটার রাস্তা নির্মাণ করছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়