শিরোনাম
◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক রাতে ◈ মৃত ২৯ শিশুর মধ্যে হাম নেই: রামেক শিশু বিভাগের প্রধানের দাবি ◈ যুদ্ধের প্রস্তুতি জোরদার, মধ্যপ্রাচ্যে পৌঁছেছে মার্কিন স্পেশাল ফোর্স ◈ ৯ মাসের পরিবর্তে ৬ মাস বয়সী শিশুকে দেওয়া হবে হামের টিকা: স্বাস্থ্য অধিদপ্তর ◈ ভিসা ফি দ্বিগুণ, কড়াকড়ি নিয়মে চাপে বাংলাদেশি শিক্ষার্থী: অস্ট্রেলিয়ায় অনিশ্চয়তা বাড়ছে! ◈ খেলোয়াড় জীবনে রাজনৈতিক দলের সদস্য হবেন না, প্রধানমন্ত্রীর আহ্বান

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৯ সকাল
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাসিরের স্ত্রীর বিয়ে হয়েছে আগে, তালাকও দেননি স্বামীকে, আছে ৮ বছরের মেয়ে

মাহিন সরকার: [২] জীবনের গুরুত্বপূর্ণ দিনটি স্মরণীয় করে রাখতে গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে সৌদি আরব বিমান এয়ারলাইন্সে কর্মরত তামিমা তাম্মিকে বিয়ে করেন টাইগার ক্রিকেটার নাসির হোসেন। বিয়ের পাঁচদিনের মাথায় শোনা গেল অবাক করা কাহিনী। আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন তামিমা। সেই সঙ্গে ঘরে রয়েছে আট বছরের মেয়ে। - ঢাকা টাইমস্

[৩] শনিবার ২০ ফেব্রুয়ারি, দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়। যেখানে তামিমার স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও। তালাক না দিয়ে নতুন বিয়ে করায় তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রাকিব। - স্পোর্টস জোন

[৪] ফেসবুকে ভাইরাল হওয়া ওই পোস্টে রাকিবের সঙ্গে নাসিরের একটি অডিও কলও রয়েছে। যেখানে রাকিবকে ফোন করে জিডি করার ব্যাপারটি ধামাচাপা দিতে বলেন নাসির। রাকিবের প্রশ্ন ছিল আপনি কি তামিমা সম্পর্ক সব কিছু জানেন? উত্তরে নাসির হোসেন বলেন তার সব কিছু জেনেশুনেই আমি তাকে বিয়ে করেছি। তার বাচ্চা আছে, তার আগেও বয়ফ্রেন্ড ছিল সবকিছুই আমি জানি। আপনার বৌ আপনার সাথে ভালো থাকলে নিশ্চই আপনার ১১ বছরের সংসার ভেঙ্গে আমার কাছে চলে আসতো না।

[৫]২০১১ সালে রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয়। বর্তমানে সৌদিয়া এয়ার লাইন্সের কেবিন ক্রু হিসেবে কর্মরত রয়েছেন তিনি। নাসিরের সঙ্গে একাধিকার যোগাযোগ করা হলেও তার ব্যবহৃত মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। বিষয়টি নিয়ে নাসিরের বড় ভাই নাসিম হোসেনের সঙ্গে জানতে চাওয়া হয়। তিনি বলেন, আপাতত মন্তব্য করতে চাচ্ছেন না। তার ছোট ভাই খুব শিগগিরই গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানান নাসিম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়