শিরোনাম
◈ বাংলাদেশের পোশাক রপ্তানিতে বড় ধাক্কা, ইউরোপে কমছে চাহিদা ও আয় ◈ মাত্র তিন মাসে কোটি টাকার হিসাবের বড় উল্লম্ফন ◈ কর্মসংস্থানে আসছে ১৪ লাখ বেকার ◈ সংসদে ইংরেজিতে বক্তব্য রাখলেন জেবা আমিন, স্পিকারের রসিকতা: ‘আগামী বছরের জন্য প্র্যাকটিস করতে থাকেন’(ভিডিও) ◈ ২৪ ঘণ্টার বদলে ৪৮ ঘণ্টার হলে হয়ত আরো বেশি কাজ করা যেত, দায়িত্বের একটা চাপ অসম্ভবভাবে অনুভব করছি: তারেক রহমান  ◈ কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি! ◈ এস আলমের বৈশ্বিক সাম্রাজ্য নিয়ে বাড়ছে নজরদারি, স্পটলাইটে রেনেসাঁ ও ফোর পয়েন্টস কেএল ◈ নিউইয়‌র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সংঘর্ষ, পুলি‌শের হস্ত‌ক্ষে‌পে প‌রি‌স্থি‌তি শান্ত ◈ বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী জার্মানি ◈ যখন-তখন দাঁড়িয়ে বক্তব্য দেওয়া সংসদীয় রীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়: স্পিকার

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৯ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিতর্ক সত্ত্বেও নতুন নীতিই বাস্তবায়ন করবে হোয়াটস অ্যাপ

আইসিটি ডেস্ক: ব্যবহারকারীদের তথ্য ফেসবুকের কাছে দেওয়া হবে এমন বিতর্কিত নীতির পরেও সেটি বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে হোয়াটস অ্যাপ। উপরন্তু এ নীতি ব্যবহারকারীদের নতুনভাবে বোঝাতে পুনরায় উদ্যোগ নিয়েছে ফেসবুক মালিকানাধীন হোয়াটস অ্যাপ।

গেল জানুয়ারিতে ব্যবহারকারীদের জন্য নতুন নীতি প্রকাশ করে হোয়াটস অ্যাপ। নতুন এ নিয়ম অনুযায়ী, ব্যবহারকারীদের তথ্য ফেসবুকের কাছে দেবে হোয়াটস অ্যাপ। এর ফলে বিশ্বজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। মিলিয়ন মিলিয়ন ব্যবহারকারী হোয়াটস অ্যাপ ব্যবহার বাদ দিয়ে অন্য মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করা শুরু করে।

হোয়াটস অ্যাপ বলছে, আগে যে তথ্য প্রকাশিত হয়েছে, সেখানে কিছুটা ‘বিভ্রান্তি’ রয়েছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, হোয়াটস অ্যাপের দাবি, প্ল্যাটফর্মটি তাদের ব্যবহারকারীদের বার্তা, ফোন কল এবং গ্রুপ চ্যাটের তথ্য ফেসবুককে দেবে না। বরং ব্যবহারকারীরা ফেসবুকের বিভিন্ন ব্যবসায়িক প্ল্যাটফর্মে বার্তা দিতে পারবেন কী না তারই একটি অপশন দেবে হোয়াটস অ্যাপ।

আর এ বিষয়টিই ব্যবহারকারীদের কাছে তুলে ধরতে উদ্যোগ নিয়েছে হোয়াটস অ্যাপ। এর অংশ হিসেবে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে হোয়াটস অ্যাপে প্রবেশ করলেই ব্যানারে নতুন করে নোটিফিকেশন দেখতে পাবেন ব্যবহারকারীরা। আর এ নোটিফিকেশনেই নতুন নীতির বিভিন্ন দিক ব্যবহারকারীদের সামনে তুলে ধরবে হোয়াটস অ্যাপ।

অ্যাপের ‘স্ট্যাটাস’ অংশেও নতুন এ নোটিফিকেশন দেখা যাবে। হোয়াটস অ্যাপের ভাষ্য, নতুন নিয়মে কী কী থাকছে আর কী কী থাকছে না, সেটি ব্যবহারকারীরা যেন জানতে ও বুঝতে পারেন সেজন্যই এ উদ্যোগ।

হোয়াটস অ্যাপ বলছে, যদিও হোয়াটস অ্যাপ অনেক আগে থেকেই এর ব্যবহারকারীদের তথ্য নিজেদের মালিকানা প্রতিষ্ঠান ফেসবুকের কাছে দিয়ে আসছে। এসব তথ্যের মধ্যে আছে ব্যবহারকারীর আইপি ঠিকানা, মোবাইল বা স্মার্টফোনের তথ্য, হোয়াটস অ্যাপ প্ল্যাটফর্ম থেকে কোনো পণ্য বা সেবা কেনা হলে, সেগুলোর তথ্য ইত্যাদি। তবে ইউরোপ ও যুক্তরাজ্যের গোপনীয়তা নীতির কারণে এ অঞ্চল থেকে এমন তথ্য ফেসবুককে দিতে পারে না হোয়াটস অ্যাপ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়