শিরোনাম
◈ মার্কিন ফার্স্ট লেডির আমন্ত্রণে ওয়াশিংটনে গ্লোবাল সামিটে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান ◈ ক্রিকেট অস্ট্রেলিয়ার কোটি ডলারের ক্ষতি হলেও পিচ তৈরিতে হস্তক্ষেপ করবে না ◈ রাষ্ট্রপতির প্রেস উইংয়ে নতুন উপ-প্রেস সচিব ও সহকারী প্রেস সচিব নিয়োগ ◈ বাংলা‌দে‌শের ৬ ক্রিকেটার পিএসএল খেলতে এখন পা‌কিস্তা‌নে ◈ বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে বাড়ছে স্টেবল কয়েনের ব্যবহার ◈ সাকিব আল হাসানকে কে নিয়ে জন্মদিন উদ্‌যাপনের ভিডিও ভাইরাল, কেক কাটার মুহূর্তে কী বললেন আসিফ আকবর ◈ বিভিন্ন ক্যাটাগরিতে ই-পাসপোর্টের নতুন ফি তালিকা প্রকাশ ◈ কলার মোচার ‘লাল পতাকা’ দেখিয়ে সংকেত দেওয়া সেই দিনমজুরকে রেলওয়ের সংবর্ধনা ◈ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে একাধিকবার ফোন করেছেন সৌদি যুবরাজ: নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ◈ ৩০০ টাকায় পাঞ্জাবি বিক্রি, প্রধানমন্ত্রীর বন্ধু পরিচয়ে ব্যবসায়ীর দোকান বন্ধ করার অভিযোগ

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৩ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে অপহৃত যুবক উদ্ধার

ফরহাদ আমিন: [২]কক্সবাজারের টেকনাফের কাটাবনিয়ার এলাকা থেকে মোঃ সাইফুল ইসলাম(২৬)নামের এক অপহৃত ভিকটিমকে উদ্ধার করেছে র‍্যাব-১৫।

[৩]বৃহস্পতিবার রাতে কাটাবনিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।অপহৃত মোঃ সাইফুল ইসলাম কিশোরগঞ্জ জেলার বাজিতপুর ইউনিয়নের মৃত শুক্কুর আলীর ছেলে।পলাতক তিন অপহরণকারীরা হলেন,মোঃ বাচ্চু(২৭)কিশোরগঞ্জ জেলার নিকলী থানাধীন এলাকার ও টেকনাফ উপজেলার কাটাবুনিয়া এলাকার মৃত কালা মিয়ার ছেলে মোঃ কাশেম(৬০) এবং তার ছেলে মোঃ জুনাইদ(২৫)।

[৪]শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক(মিডিয়া) এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।তিনি জানান,টেকনাফ উপজেলার কাটাবনিয়া এলাকার এক বাড়িতে কতিপয় অপহরণকারীরা এক ব্যক্তি কে অপহরণ করে আটকে রেখে মুক্তিপণ দাবি করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত কে উদ্ধার করতে সক্ষম হয়। এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

[৫]তিনি আরো জানান,অপহরণকারীরা ভিকটিমকে কাজ দিবে বলে টেকনাফে নিয়ে আসে এবং কৌশলে আটকে রেখে মুক্তিপণ দাবি করে।মুক্তিপণ দিতে না পারায় তার উপর নির্যাতন চালায়।পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসি।পলাতক অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়