শিরোনাম
◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ◈ হিলারি ক্লিনটনের হাত থেকে মর্যাদাপূর্ণ পুরস্কার পেলেন ড. ইউনূস, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি ◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৩ দুপুর
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাকিবের মত মোস্তাফিজকেও আইপিএল খেলতে বাধা দেবে না বিসিবি

রাহুল রাজ: [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টে খেলবেন না সাকিব আল হাসান। বাঁহাতি অলরাউন্ডারের ছুটি মঞ্জুর করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাকিবের সঙ্গে ১৪তম আইপিএলে দল পাওয়া মোস্তাফিজুর রহমানও ছুটি চাইলে তাকে আটকানো হবে না বলে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন।

[৩] বাংলাদেশের খেলা বাদ দিয়ে সাকিব আল হাসানের সাথে মোস্তাফিজুর রহমানও আইপিএল খেলার ইচ্ছায় এতটুকু আপত্তি জানাবেনা বোর্ড। আকরাম খান জানিয়েছেন, টেস্ট খেলতে চায় না এমন কোনও ক্রিকেটারকে বোর্ড আটকাবে না। সাকিব ছুটি চেয়ে পেয়েছে। মোস্তাফিজ ছুটি চাইলে তাকেও দেওয়া হবে।

[৪] যদিও দেশের খেলার সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য ছুটি দেওয়া ভালো দৃষ্টান্ত নয়, তবুও বাধ্য হচ্ছে বিসিবি। বোর্ড প্রধানের সঙ্গে আলোচনা করে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বললেন আকরাম, আমরা কাউকে জোর করবো না।

[৫] এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে সাকিব আবারও আইপিএলে ফিরছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে। ৩ কোটি ২০ লাখ রুপিতে তাকে কিনে নিয়েছে ২০১৪ সালে শেষ শিরোপা জেতা দলটি। এর আগে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত কলকাতার জার্সিতে খেলেছেন এবং দুইবার চ্যাম্পিয়নশিপ জেতা দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

[৬] দুই আসর পর আবার আইপিএলে ফিরছেন মোস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দরাবাদ ও মুম্বাই ইন্ডিয়ান্সের পর এবার নতুন ঠিকানা রাজস্থান রয়্যালস। তার ভিত্তিমূল্য ছিল ভারতীয় এক কোটি রুপি। প্রথমেই বিড করে রাজস্থান এবং ভিত্তিমূল্যেই তাকে পেয়ে যায় দলটি।

  • সর্বশেষ