শিরোনাম
◈ মার্কিন অবরোধে উত্তপ্ত বিশ্ববাজার, তেলের দাম ৮% বেড়ে ৪ বছরের মধ্যে সর্বোচ্চ ◈ ২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে ফের কমল স্বর্ণের দাম ◈ দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে ◈ মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন ◈ পরমাণু সমঝোতা ছাড়া হরমুজে অবরোধ তুলবে না যুক্তরাষ্ট্র, ইরানের প্রস্তাব নাকচ ট্রাম্পের ◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৫ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তাড়াশে র‌্যাবের অভিযানে হেরোইন ও ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: [২] সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন দেশীগ্রাম ইউনিয়নের জন্তিহার গ্রামস্থ ধৃত আসামীদ্বয়ের বাড়ীতে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

[৩] গোপন সাংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত প্রায় ১২টার দিকে অত্র ব্যাটালিয়নের স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, সহকারী পুলিশ সুপার মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ এর নেতৃত্বে র‌্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল অভিযানটি পরিচালনা করেন।

[৪] এসময় তেল্লাশী চালিয়ে তাদের কাছ থেকে ৫৫০ পিস ইয়াবা ও ৪ গ্রাম হেরোইন পাওয়া যায়। এছাড়া মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৩ হাজার ৪০০ টাকা ও ১টি মোবাইল জব্দ করা হয়।

[৫] গ্রেপ্তারকৃত আসামি ১। মোঃ ছামিদুল শেখ (৪০), পিতা-মোঃ আয়নাল শেখ, ২।মোছাঃ আনোয়ারা (৩৫), স্বামী-মোঃ ছামিদুল শেখ, উভয় সাং- জন্তিহার,থানা-তাড়াশ, জেলা-সিরাজগঞ্জ।

[৬] [৬] গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে উক্ত থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ঊর্ধ্ব কর্মকর্তা। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়