শিরোনাম
◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে ◈ বিএনপি-জামায়াতের শক্তি কোথায়, দুর্বলতা কোথায় ◈ সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৮ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মুজিববর্ষ উপলক্ষে কোটালীপাড়ায় পাঠাগারে বই উপহার

গোপালগঞ্জ প্রতিনিধি:[২] সমীর রায় মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার জ্ঞানের আলো পাঠাগারে বিভিন্ন প্রকার বই উপহার দিলেন জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দেবদুলাল বসু পল্টু।

[৩] আজ শুক্রবার উপজেলার তারাশী গ্রামে অবস্থিত জ্ঞানের আলো পাঠাগারে বসে জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’, সুমন্ত গুপ্তের লেখা ‘বঙ্গবন্ধু ’, আমির হামজার লেখা ‘পৃথিবীর মানচিত্রে একটি মুজিব তুমি’সহ ৩৫টি বিভিন্ন ধরণের বই পাঠাগারের সভাপতি সুশান্ত মন্ডলের হাতে তুলে দেন।

[৪] এ সময় এডভোকেট এম এম ইলিয়াস হায়দার, শিক্ষক সুভাষ চন্দ্র বসু, অনিকেত পান্ডে, ছাত্রলীগ নেতা সম্পদ বাড়ৈ, জ্ঞানের আলো পাঠাগারের সহ-সভাপতি নাহিদ হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার ,দপ্তর সম্পাদক ইকবাল হোসেন উপস্থিত ছিলেন।

[৫] জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু বলেন, জ্ঞানের আলো পাঠাগার শুধু বই পড়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এই পাঠাগারের সদস্যরা বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে তাকে। আমি আজ মুজিববর্ষ উপলক্ষে পাঠাগারে কিছু বই উপহার দিলাম। আগামীতে আমি এদের সকল প্রকার সামাজিক কর্মকান্ডে জড়িত থাকবো। সম্পাদনা:অনন্যা আফরিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়