শিরোনাম
◈ অপচয় রোধে সংসদে সতর্কবার্তা, সাউন্ড ও পানির সমস্যা সমাধানে উদ্যোগ ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী 

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০৪ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশের বিজেপিতে যোগদানের দিনই দিলীপকে টুইটে বিঁধলেন নুসরাত

বিনোদন ডেস্ক: বন্ধু যশ বিজেপিতে যোগ দিলেও তিনি যে তৃণমূলেই রয়েছেন তা বোঝাতে টুইট করলেন অভিনেত্রী নুসরাত। বুধবার টুইট করে দিলীপ ঘোষকে আক্রমণ করেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়কে নারী নিরপাত্তা নিয়ে আক্রমণ করায় টুইটে পাল্টা দিলীপ ঘোষকে বিঁধেছেন নুসরাত।

এদিন এক টুইটে দিলীপ ঘোষ লেখেন, ‘তৃণমূল কর্মীরা বলেন তাদের নেত্রী মহিলা বলে তাকে আক্রমণ করা হয়। কিন্তু আপনারাই বলুন, একজন মহিলা আরেকজন মহিলার চরিত্রের দিকে কী করে আঙুল তুলতে পারেন? এই রাজ্যে দিদিমণি ধর্ষণের ক্ষতিপূরণ বেঁধে দিয়েছেন ২০ হাজার, ৪০ হাজার, ৫০ হাজার।’

দিলীপ ঘোষকে আক্রমণ করে গত বছর ৩১ জানুয়ারি তার করা একটি মন্তব্য মনে করিয়েছেন নুসরাত। তিনি লিখেছেন, ‘আমাদের ছেলেরা ঠিক কাজই করেছে। ওই মহিলার ভাগ্য ভাল। হেনস্থা ছাড়া তাকে আর কিছু করা হয়নি। প্রতিবাদ করলেই মহিলাদের এভাবে চরিত্রহনন করে বিজেপি। আবারও লজ্জাজনক মন্তব্য’।

উল্লেখ্য, গত বছর ৩১ জানুয়ারি দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে প্রতিবাদরত এক মহিলার হাত থেকে পোস্টার ছিনিয়ে নিয়েছিলেন বিজেপি কর্মীরা। সেই ঘটনাতেই এই প্রতিক্রিয়া জানিয়েছিলেন দিলীপ।

ঘটনাচক্রে বন্ধু যশের বিজেপিতে যোগদানের কিছুক্ষণ আগে এই টুইট করেন নুসরাত। তবে বিজেপিতে যোগ দিলেও তাদের বন্ধুত্বে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন যশ। তিনি বলেন, রাজনীতিকে ব্যক্তিগত জীবনের বাইরে রাখতে চাই। বিজেপিতে যোগদান করে নিজেকে দিদির ভাই বলে দাবি করেন তিনি। বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়