শিরোনাম
◈ এক-এগারোর আরেক কুশীলব আফজাল নাছের গ্রেপ্তার ◈ ক্রিকেটকে জিম্মি কর‌বেন না প্লিজ, বি‌সি‌বি প‌রিচালক  মিঠুর অনু‌রোধ ◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪১ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবাই ভাবে কাজ ছেড়ে দিয়েছি -প্রসূন আজাদ

বিনোদন ডেস্ক: আমি নিয়মিত কাজ করতে চাই। কিন্তু প্রস্তাব পাচ্ছি না। সবাই ভাবে কাজ ছেড়ে দিয়েছি। আসলে কাজ ছাড়ার কোনো কারণ নেই। ভালো প্রস্তাব পেলে অবশ্যই ক্যামেরার সামনে দাঁড়াবো। এভাবে কথাগুলো জানালেন মডেল ও অভিনেত্রী প্রসূন আজাদ।

কিন্তু সবাই কেন ভাবে আপনি কাজ ছেড়েছেন।উত্তরে তিনি বলেন, আমি শুরু থেকে যে মোবাইল নম্বরটি ব্যবহার করতাম সেটি বন্ধ। মিডিয়ার অনেকের কাছে আমার আম্মুর নম্বর আছে।তারা আম্মুকে ফোন দিলে তিনি জানান আমি কাজ করবো না। এই কারণে হয়ত সবাই ধরে নিয়েছেন আমি অভিনয় ছেড়ে দিয়েছি। আম্মু কিসের একটা ভয় থেকে সবাইকে বলে আমি কাজ করবো না।

তাহলে নতুনভাবে ফেরার কী প্রস্তুতি নিচ্ছেন।প্রসূনের ভাষ্য, মাঝে আমার ওজন বেশ বেড়ে যায়। তবে তারপর দশ কেজি ওজন কমিয়েছি। যেহেতু কাজে ফিরতে চাই তাই ফিটনেস ঠিক করছি। যদিও আরো কমানো প্রযোজন।

আশা করছি সেটিও ঠিক হয়ে যাবে। টিভি-চলচ্চিত্রে কেমন গল্প ও চরিত্রে কাজ করতে আগ্রহী প্রসূন? এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, সিরিয়াস গল্পের বাইরে কমেডিনির্ভর কাজ করতে আমার আপত্তি নেই। তবে তাতে গল্প থাকতে হবে। এখন অনেক নাটকে শুধু কমেডি দেখি।

এরমধ্যে কোনো গল্প খুজে পাওয়া যায় না। এই অভিনেত্রী গেল বছরে একটি মাত্র শর্টফিল্মে কাজ করেছেন। এদিকে মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত চারটি চলচ্চিত্র। ছবিগুলো হলো ‘পদ্মা পুরাণ’, ‘মানুষের বাগান’ ‘পায়রার চিঠি’ ও ‘মৃত্যুপুরী’। ছবিগুলো নিয়ে প্রসূন বেশ আশাবাদী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়