শিরোনাম
◈ এক-এগারোর আরেক কুশীলব আফজাল নাছের গ্রেপ্তার ◈ ক্রিকেটকে জিম্মি কর‌বেন না প্লিজ, বি‌সি‌বি প‌রিচালক  মিঠুর অনু‌রোধ ◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৮ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গৃহবধূর মৃত্যু

সোহাগ গাজী : দিনাজপুরের চিরিরবন্দরে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে লিজা বেগম (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার বিকাল ৫টার দিকে উপজেলার বলাইবাজার আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। লিজা বেগম পার্বতীপুর উপজেলার মোস্তাফাপুর  গ্রামের মোকারম হোসেনের স্ত্রী। তিনি ২ সন্তানের জননী।

স্থানীয়রা জানান, বিকালে লিজা বেগম চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার সন্তানকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গেলে ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়। এ ব্যাপারে চিরিরবন্দর থানার অফিসার্স ইনচার্জ  (ওসি) সুব্রত কুমার দাস বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়