শিরোনাম
◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার ◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:০৮ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যাপিটল দাঙ্গার অভিযোগে ডোনাল্ড ট্রাম্প ও রুডি জুলিয়ানির বিরুদ্ধে মামলা করলেন ডেমোক্রেট কংগ্রেসম্যান

আসিফুজ্জামান পৃথিল: [২] অভিযোগে বলা হয়েছে উগ্র ডানপন্থী দুই গ্রুপ প্রাউড বয়েজ আর ওথ কিপারসের সঙ্গে মিলে তারা এই ষড়যন্ত্রে অংশ নিয়েছেন। মামলাটি করেছেন হাউজ হোমল্যান্ড সিকিউরিটি কমিটির চেয়ারম্যান বেনি থম্পসন। সিএনএন

[৩] যুক্তরাষ্ট্রের ক্যাপিটল এলাকায় হামলা নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এটি প্রথম সিভিলিয়ান মামলা। থম্পসন নিজ চেয়ারের নামে নয়, নিজে ব্যক্তিগতগতভাবে বাদী হয়ে মামলাটি করেছেন। যদি এতে দোষী প্রমাণিত হন, ডোনাল্ড ট্রাম্পকে জেল খাটতে হতে পারে। ফলে ফৌজদারি মামলার কারণে তিনি পরের নির্বাচনে অংশ নিতে পারবেন না। এনবিসি

[৪] থম্পসন জানিয়েছেন, ১৩ ফেব্রুয়ারির পর অন্য কোনো নাগরিক অধিকার সংগঠন মামলা দায়ের না করায় তিনিই এগিয়ে এসেছেন। তাকে এ কাজে সহযোগিতার জন্য প্রভাবশালী নাগরিক অধিকার সংগঠন এনএএসিপির এগিয়ে এসেছে। এনএএসিপির প্রেসিডেন্ট ডেরিক জনসন বলেছেন, ‘আমরা যদি অভ্যন্তরীণ সন্ত্রাসবাদকে বাধা দিতে না পারি, তাহলে যুক্তরাষ্ট্রের ভবিষ্যতকে আমরা চিনতে পারবো না। রাষ্ট্রদ্রোহ ও রাষ্ট্রক্ষমতা জবরদখলের চেষ্টাকারীদের শক্তভাবে দমন করতে হবে।’ রয়টার্স

[৫] যে আইনের আওতায় মামলা করা হয়েছে তা কু ক্লাক্স ক্লান নামে পরিচিত। দাসপ্রথা-পরবর্তী সময়ে আইনটি শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের হাত থেকে কৃষ্ণাঙ্গ মার্কিনি ও আইনপ্রণেতাদের রক্ষা করার জন্য প্রণয়ন করা হয়েছিল।

 

  • সর্বশেষ