শিরোনাম
◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী ◈ ক্ষতিগ্রস্ত কৃষকদের চিহ্নিত করে আগামী তিন মাস সহায়তা দেওয়া হব: প্রধানমন্ত্রী ◈ মুক্তিযুদ্ধে শহীদদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া করেছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ◈ টস করার সু‌যোগও পায়‌নি, টানা বৃষ্টিতে বা‌তিল বাংলা‌দেশ-‌নিউজিল‌্যা‌ন্ডের দ্বিতীয় টি-টো‌য়ে‌ন্টি ◈ পা‌কিস্তান সুপার লি‌গের ফাইনালে খেলতে না‌হিদ রানাকে অনু‌মো‌তি দি‌লো বি‌সি‌বি 

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৬ সকাল
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোজ্যতেলের দাম নির্ধারণ করলো সরকার, খোলা সয়াবিন ১১৫, বোতলজাত ১৩৫ টাকা

তাপসী রাবেয়া: [২] দাম নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিয়েছে নিত্যপ্রয়োজনীয় সংক্রান্ত দর নির্ধারণ কমিটি। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে খোলা সয়াবিন প্রতিলিটার খুচরা ১১৫ টাকা, বোতলজাত ১৩৫ এবং পামসুপার ওয়েল প্রতিলিটার ১০৪ টাকায় বিক্রি হবে।

[৩] বুধবার বাণিজ্যমন্ত্রণালয়ের সভাকক্ষে কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভা শেষে কমিটির সভাপতি বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী সাংবাদিকদের এ তথ্য জানান। মন্ত্রী বলেন, অবিলম্বে এই মূল্য কার্যকর হবে।

[৪] নিত্যপ্রয়োজনীয় সংক্রান্ত দর নির্ধারণ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে খোলা সয়াবিন প্রতিলিটার মিল গেটে ১০৭, পরিবেশক পর্যায়ে ১১০ ও খুচরা ১১৫ টাকা বিক্রি হবে। পাশাপাশি বোতলজাত সয়াবিন প্রতিলিটার মিল গেটে ১২৩, পরিবেশক পর্যায়ে ১২৭ ও খুচরা ১৩৫ টাকা বিক্রি হবে। এছাড়া সয়াবিনের ৫ লিটার বোতল মিল গেটে ৫৯০, পরিবেশক পর্যায়ে ৬১০ ও খুচরা ৬৩০ টাকা বিক্রির সিদ্ধান্ত নেয় দর নির্ধারণ কমিটি।

[৫] অন্যদিকে ভোজ্যতেল হিসেবে বিক্রি হওয়া পামসুপার ওয়েল এখন থেকে মিল গেটে প্রতিলিটার ৯৫, পরিবেশক পর্যায়ে ৯৮ ও খুচরা পর্যায়ে ১০৪ টাকায় বিক্রি হবে। মূল্য নির্ধারণী সভায় সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রাণালয়ের কর্মকর্তা ও ভোজ্যতেল মিল মালিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়