শিরোনাম
◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৭ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরিফ জেবতিক: অভিজিত হত্যাকারীদের ফাঁসি দেওয়া যাবে সহজেই, কিন্তু তাদের চেতনাকে ফাঁসি দেওয়া সহজ হবে না!

আরিফ জেবতিক : অভিজিত হত্যাকারীদের ফাঁসি দেওয়া যাবে সহজেই, কিন্তু তাদের চেতনাকে ফাঁসি দেওয়া সহজ হবে না। যে ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছে, রাষ্ট্র যেভাবে প্রকাশক থেকে শুরু করে ফেসবুকের গলিঘুপচিতে চোখ রাঙায়, এতে করে অভিজিত হত্যাকারীদের ফাঁসি শুধু শারীরিক একটা শাস্তিই হতে যাচ্ছে মাত্র। অভিজিতকে হত্যা করে বইমেলা তুলে দেওয়া হয়েছে আরিফ আজাদদের হাতে। এক ফারাবী হয়তো যাবজ্জীবন খাটবে, কিন্তু এখন কমেন্ট সেকশনগুলোয় হাজার হাজার ফারাবীর আবির্ভাব ঘটেছে। অভিজিত হত্যার বিচারে এর কিছুই বদলাবে না...।

নির্বাচিত মন্তব্য : [১] মোহাম্মদ রহমান মিজান-যেকোনো হত্যাকাণ্ডের ন্যায়বিচার আশা করে জনগণ রাষ্ট্রের নিকট থেকে, সেখানে কে কোন দল বা মতের সেটা মুখ্য নয়। তাই অভিজিৎ দাদার বিপরীতে আরিফ আজাদের তুলনা দেওয়া ও নিজ সংকীর্ণতার পরিচয়, আরিফ আজাদরাও রাষ্ট্রের অংশ, হয়তো বিশাল জনগোষ্ঠীর প্রতীক? যদিও তাদের ঢাকঢোল কম বাজে কথিত স্বৈরাচারী সুশীলদের হাতে মিডিয়া বন্দী হয়ে আছে বলে। আরিফ আজাদেরকে আপনারা অস্বীকার করেন বলেই এই দেশে হিংসার সংস্কৃতি লালন হয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে গ্রামের অলি গলিতেও।

[২] জন সাদেক- দেশে বলে জঙ্গি নাই, অথচ কিছু কিছু পোস্টের কমেন্ট পড়লে দেখা যায় জঙ্গিতে দেশটা গিজ গিজ্ করতেছে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে বিস্ফোরণ ঘটাচ্ছে না। আমাদের দেশের জঙ্গিদের সাময়িকভাবে ধমন করে রাখা গেলেও আদর্শের দিক থেকে গোড়া থেকে জঙ্গিবাদকে উপ্রে ফেলার মতো কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না ঠিকমতো। এককথায় বর্তমান সরকারের জঙ্গি দমনের সিস্টেম হচ্ছে প্রবল এলার্জির শরীরে একটা অ্যালাট্রল দিয়ে সাময়িক চুলকানি দমন করে দেওয়ার মতো। ফেসবুক থেকে

  • সর্বশেষ