শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৬ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধুকে খুনের সঙ্গে জড়িতরা কেউ আইনের বাইরে যেতে পারবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সমীরণ রায়: [২] আ ক ম মোজাম্মেল হক আরও বলেন, কমিশন গঠন করে জিয়া, মোশতাকই শুধু নয়, যারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে জড়িত, তাদের চিহ্নিত করে বঙ্গবন্ধু হত্যা কাণ্ডের বিচার করা জাতির নৈতিক দাবি। সেই নৈতিক দায়িত্ব পালনে কখনও পিছপা হবো না।

[৩] তিনি বলেন, ড. এম এ ওয়াজেদ মিয়া বাংলাদেশের বরেণ্য বিজ্ঞানী ছিলেন। বঙ্গবন্ধু হত্যার সময় ওয়াজেদ মিয়া যখন বিদেশে ছিলেন, তাকে দেখার জন্য সে সময় বঙ্গবন্ধুর দুই কন্যা (প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা) সেখানে গিয়েছিলেন। সেজন্যই তারা দুই বোন জানে বেঁচে যান। সেই বিদেশ জীবনে একজন বিজ্ঞানী হিসেবে অনেক কষ্ট করেছেন, এ দেশে আসতে পারেননি।

[৪] তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে বিজ্ঞানীদের যে অবদান সেখানে ওয়াজেদ মিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর সেই অবদান স্মরণীয় করে রাখতে তার নামে দেশে আমাদের কিছু প্রতিষ্ঠান তৈরি করা প্রয়োজন।

[৫] মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আয়োজিত 'ড. এম এ ওয়াজেদ মিয়া, বঙ্গবন্ধু ও বাংলাদেশ' শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

[৬] এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন মো. গণি মিয়া বাবুল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়