শিরোনাম
◈ শীর্ষ ইরানি নেতাদের তথ্যের জন্য যুক্তরাষ্ট্র ১০ মিলিয়ন ডলারের পুরস্কার ঘোষণা ◈ জ্বালানি সংকটে বাংলাদেশের জাহাজকে হরমুজ পারের অনুমতি দেবে ইরান ◈ যুদ্ধের মধ্যেই ট্রাম্পের দাবি: ইরান আত্মসমর্পণের পথে ◈ গ্রিড লাইনে সমস্যায় আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিট বন্ধ, ঘাটতি ৫৭০ মেগাওয়াট ◈ ইরানের ৪৪০ কেজি সমৃদ্ধ ইউরেনিয়ামই যুদ্ধের ফল নির্ধারণ করতে পারে: বিশ্লেষক ◈ ঘটনাবহুল ম্যাচে বাংলাদেশকে হা‌রি‌য়ে  সিরিজ সমতায় পা‌কিস্তান ◈ ইরানের বিরু‌দ্ধে যুদ্ধে নে‌মে কয়েক বছরের সমরাস্ত্র শেষ করেছে যুক্তরাষ্ট্র ◈ ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া ◈ ইরানে আজ রাতেই সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ ফিফার কা‌ছে তেহরা‌নের আহ্বান, যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হোক 

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫২ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে তিন মাদক কারবারি আটক

রিয়াজ মাহমুদ বিনু: লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার ৭ নং ওয়ার্ডের আলেকজান্ডার মডেল সরকারী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠ ও চরবাদাম ইউনিয়নের চরসিতা এলাকায় অভিযান চালিয়ে ৫ পিস ইয়াবাসহ চিহ্নিত তিন মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা গেছে,সোমবার বিকাল ৫ টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধারের অভিযানের অংশ হিসেবে আলেকজান্ডার মডেল সরকারী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের মাঠে অভিযান চালায়।সেখান থেকে চিহ্নিত দুই মাদক কারবারিকে আটক করেন।আটককৃতরা হলেন,নুরুল ইসলামের ছেলে সোহেল রানা (২৫) আব্দুল মালেকের ছেলে মোঃ ইউছুফ (৪০) এসময় তাদের শরীর তল্লাশি করে পকেটে থাকা ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।অন্যদিকে উপজেলার চরবাদাম ইউনিয়নের চরসিতা এলাকায় অভিযান চালিয়ে আলী আহম্মাদের ছেলে হাসান(৫০)নামের আরেক মাদক কারবারীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে ১ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ আসলাম আলী মন্ডল বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে আলেকজান্ডার ও চরসিতা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে তিন চিহ্নিত মাদক কারবারিকে আটক করি। এ সময় তাদের দুইজনের শরির তল্লাশি করে ৫ পিস ইয়াবা উদ্ধার করেছি। অপর মাদক কারবারি কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।এব্যাপারে রামগতি থানার ওসি মোঃ সোলাইমান বলেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম চিহ্নিত দুই মাদক কারবারিকে আটক করে বিকেলে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।আরেকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়