শিরোনাম
◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:০১ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রবিচন্দ্রন অশ্বিন ছাড়িয়ে গেছেন সাকিব ও সোবার্সকে

স্পোর্টস ডেস্ক: [২] ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট জয়ের পরই দ্বিতীয় টেস্টে অসম্ভবের সামনে দাঁড়িয়ে আছে ইংল্যান্ড। চার টেস্ট সিরিজের প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে চেপে ধরেছে ইংলিশদের। এই ম্যাচ জেতা অসম্ভব বলা চলে।

[৩] স্বাগতিকরা দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের সামনে লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ৪৮২ রানের। এই পাহাড় সম রান করতে বড় অবদান ছিল রবিচন্দ্রন অশ্বিনের। আট নম্বরে ব্যাট করতে নেমে ইংলিশ পেসারদের গতির সামনে বুক চিতিয়ে লড়াই করেছেন। শেষ পর্যন্ত রেকর্ডও করে ফেলেছেন এই ভারতীয় অল-রাউন্ডার।

[৪] দ্বিতীয় ইনিংসে ১৪৮ বলে সেঞ্চুরি হাঁকানোর আগে ইংলিশদের ১৩৪ রানে গুটিয়ে দেয়ার ইনিংসে নিয়েছিলেন ৫ উইকেট। এক ম্যাচে সেঞ্চুরি এবং ৫ উইকেট নেয়াদের তালিকায় পেছনে ফেলেছেন সাকিব আল হাসান ও গ্যারি সোবার্সকে।

[৫] এক নম্বরে থাকা ইয়ান বোথামের রয়েছেন ৫ ম্যাচে সেঞ্চুরি ও ৫ উইকেট পাওয়ার রেকর্ড। দুইয়ে আসা অশ্বিনের সেটা ৩ ম্যাচে। সোবার্স, মুশতাক আহমেদ, জ্যাক ক্যালিস এবং সাকিব আল হাসানের রয়েছে দুই ম্যাচে এমন কীর্তি।

[৬] অশ্বিনের রেকর্ডের ম্যাচে ভারতের অপেক্ষা এখন জয়ের। ৪৮২ রানের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিনের শেষ সেশনে ৫৩ রান করতেই হারিয়েছে ৩ উইকেট। এর ভেতরেও অশ্বিন নিয়েছেন ১টি উইকেট। জয় পেতে ইংলিশদের সামনে রয়েছে আরও দুই দিন, হাতে রয়েছে ৭ উইকেট। - ক্রিকইনফো / আরটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়