শিরোনাম
◈ দুপুর পর্যন্ত নির্বাচনে ৪৮৬ কেন্দ্রে বিশৃঙ্খলা, ৫৯ কেন্দ্রে জালভোট ◈ দুপুরের পর বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি, উৎসবমুখর ভোটগ্রহণ ◈ গণতান্ত্রিক অভিযাত্রার গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের এই নির্বাচন: তারেক রহমান ◈ সিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় জোটের প্রতিনিধি দল ◈ ভোট ডাকাতি হলে আব্বাসের রাজত্ব খানখান করে দেওয়ার হুঁশিয়ারি নাসীরুদ্দীনের ◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৮ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ১০:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইজিবাইক চালককে হত্যার দায়ে দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

আরিফুর রহমান : [২] সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে এ রায় ঘোষণা করেন জেলা দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা।

[৩] মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, দুই ভাই জনি বেপারী (২৫) ও শরীফুল বেপারীকে (২৩) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের মো. কুদ্দুস বেপারীর ছেলে।

[৪] মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৯ এপ্রিল রাত ৯টার দিকে সুলতান বেপারীর ইজিবাইকে যাত্রীবেশে ওঠেন জনি বেপারী, শরীফুল বেপারী, শাওন জমাদ্দার ও সাব্বির হাওলাদার। রাত পৌনে ১০টার দিকে মাদারীপুর সদর উপজেলার আশাপাট গ্রাম থেকে কালীরবাজার যাওয়ার সময় পথে নৃশংসভাবে চালক সুলতান বেপারীকে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় আসামিরা জনতার হাতে ধরা পড়ে।

[৫] এ ঘটনায় নিহতের স্ত্রী হাফিজা বেগম মাদারীপুর সদর থানায় ২০১৮ সালের ৩০ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্তের পর চার জন আসামির বিরুদ্ধে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ায় অভিযোগপত্র দাখিল করেন।

[৬] মাদারীপুর পাবলিক প্রসিকিউটর মো. সিদ্দিকুর রহমান সিং জানান, ২০১৮ সালের চাঞ্চল্যকর ইজিবাইক চালক সুলতান বেপারী হত্যা মামলায় বিচারক চার আসামির মধ্যে প্রাপ্তবয়স্ক দুইজনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন।

[৭] এছাড়া মামলার অপর দুইজন আসামি অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার প্রক্রিয়া শিশু আদালতে প্রক্রিয়াধীন রয়েছে। মামলার রায়ে আমরা সন্তুষ্ট এবং উচ্চ আদালতে এ রায় বহাল থাকবে বলে আমরা আশা করছি। সম্পাদনা: আঞ্জুমান আরা

  • সর্বশেষ
  • জনপ্রিয়