শিরোনাম
◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল! ◈ ‘ক্ষমতার লড়াইয়ে ব্যস্ত সবাই, ভুক্তভোগী শুধু খেলোয়াড়রা’ : সাকিব আল হাসান ◈ নিউইয়র্ক আদালতে জবানবন্দি দেবেন সাবেক গভর্নর আহসান এইচ মনসুর ◈ ৯ তরুণ হত্যার ঘটনায় মামলার অভিযোগ গঠন শুনানি আজ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪১ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৮:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশি গৃহকর্মী হত্যায় সৌদি গৃহকর্ত্রীর মৃত্যুদণ্ড

রাশিদুল ইসলাম : [২] বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগমকে গত বছর মার্চে পিটিয়ে হত্যার দায়ে সৌদি গৃহকর্ত্রী আয়েশা আল-জিজানিকে মৃত্যুদণ্ড দিয়েছে সৌদি আরবের আদালত। একই সঙ্গে গৃহকর্তা বাসেম সালামের ৩ বছরের কারাদণ্ড ও তার ছেলে ওয়ালিদ বাসেমকে ৭ মাসের জন্যে সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছে রিয়াদের অপরাধ আদালত। মিডিল ইস্ট আই ডট নেট

[৩] ২০১৯ সালের ২৪ মার্চ ৪০ বছর বয়স্ক আবিরনকে নির্যাতনের পর হত্যা করার ৭ মাস পর তার লাশ দেশে পাঠিয়ে দেওয়া হয়। আবিরনের দুলাভাই আয়ুব আলী জানান হতভাগ্য ওই গৃহকর্মীকে ভয়াবহ নির্যাতনের ফলে তারা তার লাশের দিকে তাকাতে পারছিলেন না।

[৪] গত ডিসেম্বেরে সৌদি আদালতে এ হত্যামামলার বিচার শুরু হলে সৌদি গৃহস্বামী বাসেম সালামের পরিবারের পক্ষ থেকে দেশটির কিসাস আইন অনুসারে অর্থ জরিমানা দিয়ে আপোসের প্রস্তাব দেওয়া হলে তা প্রত্যাখ্যান করে আবিরনের পরিবার।

[৫] রিয়াদে বাংলাদেশি দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। ২০১৭ সালে আবিরন সৌদিতে বাসেমের ৮ সদস্যের পরিবারে গৃহকর্মীর কাজ শুরু করেন।

[৬] আবিরনের গায়ে গরম পানি ঢেলে ও মেটাল গ্রিল দিয়ে নির্যাতন চালানো হয় বলে তার পরিবার অভিযোগ করেছে।

[৭] গত ৫ বছরে সৌদি আরব থেকে নির্যাতনে অন্তত ২শ গৃহকর্মীর মৃত্যুর পর তাদের লাশ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে। আবিরনের লাশ ফিরিয়ে আনতে সহায়তা করে স্থানীয় একটি এনজিও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়