শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৬ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৫:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওপর হামলা

ডেস্ক রিপোর্ট: সিলেটের ফেঞ্চুগঞ্জে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে তিনিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ইসলাম বাজার আল ফুরকান মসজিদে জোহরের নামাজ আদায় করে সিলেটে ফেরার পথে হামলার শিকার হন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, লাঠিসোটা, কাঠের রোল ইত্যাদি নিয়ে ১০/১২ জন এলোপাতাড়িভাবে এ হামলা চালায়। এতে শায়খের গাড়ির সব গ্লাস ভেঙে যায়। গাড়ির বিভিন্ন অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে আক্রমণকারীরা গাড়ির ভেতরে হামলা চালিয়ে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আয়োজক আতিকুর রহমান মিঠু, শায়খের সফর সঙ্গী হুমায়ুন কবির রিপনসহ আরও দুইজনকে আহত করে।

চিৎকার শুনে গ্রামবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। গ্রামের ভেতরে সন্ত্রাসী হামলার ঘটনায় গ্রামবাসী, আশপাশের জনতা ক্ষিপ্ত হয়ে হামলাকারীদের ওপর পাল্টা হামলা করে ও তাদের ৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। হামলাকারীদের চারজনকে আটকে রাখে স্থানীয় জনতা। পরে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং চারজনকে আটক করে।

এ ব্যাপারে আয়োজক শওকত হোসেন শামিন বলেন, এরকম ঘৃণ্য আক্রমণের নিন্দা জানাই। গ্রামের ভেতরে মেহমানদের ওপর এরকম হামলা কোনোভাবেই যৌক্তিক নয়। এ ব্যাপারে আমরা কমিটি বসে পরবর্তী সিদ্ধান্ত নিব।

আহতদের ব্যাপারে তিনি বলেন, তারা এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে সিলেট শহরে গেছেন। শায়খ হাতে আঘাত পেয়েছেন। এক্স-রে রিপোর্ট আসলে বাকিটা বোঝা যাবে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাফায়াত হোসেন বলেন, আমরা যাদেরকে আটক করেছি এদের নাম ঠিকানা সংগ্রহ করেছি। এরা কি করে, কেন ওই জায়গায় গিয়েছিল এসব খোঁজ নিচ্ছি। খোঁজ-খবর নেওয়ার পরে বিস্তারিত বলা যাবে। - সময় অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়