শিরোনাম
◈ ষড়যন্ত্রে ক্ষমতা কুক্ষিগত করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বিরোধীরা: তারেক রহমান ◈ উত্থান থেকে পতন: শেখ হাসিনার দীর্ঘ রাজনৈতিক পথচলা, বিতর্ক ও অনিশ্চিত ভবিষ্যৎ ◈ যে কারণে ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র, জানালেন ডোনাল্ড ট্রাম্প ◈ এনদ্রিক দাপ‌টে পিএসজির বিরু‌দ্ধে জিত‌লো অ‌লি‌ম্পিক লিওঁ  ◈ মধ্যপ্রাচ্য সংকট: যুদ্ধবিরতি ও হরমুজ নিরাপত্তায় একমত চীন ও সৌদি আরব ◈ পাচারের টাকা ফেরত এনে ফ্যামিলি-কৃষক কার্ডে বিতরণের ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ রেমিট্যান্সে শক্তিশালী প্রবৃদ্ধি, ১৯ দিনে ২.১২ বিলিয়ন ডলার ◈ আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ পৌরসভা প্রতিষ্ঠার দেড়শ বছরে সিটি করপোরেশন পেল বগুড়া ◈ তৌকীর হল প্রথম ‘ভিলেন’, আমাকে অনেক কাঁদিয়েছে, এতো কান্না আমার জীবনে আমি কাঁদিনি: আবুল হায়াত (ভিডিও)

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪০ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিকূল পরিবশের মধ্যে যারা নিষ্ঠার সঙ্গে কাজ করবে, কৃষি মন্ত্রণালয় তাদের পুরস্কৃত করবে: কৃষিমন্ত্রী

শরীফ শাওন: [২] আগ্রহ, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহবান জানিয়ে তিনি বলেন, বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবিত প্রযুক্তিগুলোকে কৃষিতে ব্যবহারের দক্ষতা অর্জন করতে হবে। কৃষি সব সময়ই একটি চ্যালেঞ্জিং পেশা। নতুন নতুন সমস্যা আসবে। সেসব সমস্যা মোকাবিলা ও কৃষির অপার সম্ভাবনাকে কাজে লাগাতে সকলকে কর্মঠ ও নিষ্ঠাবান হয়ে কাজ করতে হবে।

[৩] রোববার ৩৮তম বিসিএস (কৃষি) ক্যাডারে নব যোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টশন প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এসব কথা বলেন।

[৪] কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনার ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারে বাংলাদেশকে দানাজতীয় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার প্রতিশ্রুতি ২০১৩-২০১৪ সালে পূরণ করেন। কৃষি ও কৃষকের প্রতি প্রধানমন্ত্রীর আন্তরিকতার কারণে ২০১৫ সালে এমডিজির প্রায় সবগুলো লক্ষ্যমাত্রা আমরা অর্জন এবং দারিদ্র্যতা ২১ ভাগে নামিয়ে আনতে সক্ষম হয়েছি।

[৫] আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী উন্নয়নের দিগন্ত উন্মোচন করেছেন। এটিকে টিকিয়ে রাখতে, ১৭ কোটি মানুষের জীবনমান উন্নত করতে নতুন যোগদান করা কর্মকর্তারা দায়িত্ব পালন করবেন। বাংলাদেশকে উন্নত জাতি হিসেবে গড়ে তু তে অবদান রাখবেন।

[৬] কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ আসাদুল্লাহ্ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) হাসানুজ্জামান কল্লোল, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. শেখ বখতিয়ার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশাসন ও অর্থ উইংয়ের পরিচালক কৃষিবিদ কাজী আবদুল মান্নান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়