শিরোনাম
◈ ডিসেম্বরে পোশাকশ্রমিকদের বর্ধিত মজুরি চূড়ান্ত হবে, জানুয়ারিতে পাবেন বাড়তি বেতন ◈ মধ্যপ্রাচ্যের সংঘাতে চাপে বাংলাদেশের এভিয়েশন খাত, ঝুঁকিতে ফ্লাইট ও প্রবাসী যাত্রী পরিবহন ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচে টিকিটের আবেদন ৮৪ লাখ, আসন মাত্র ৩৪ হাজার ◈ সাভারে ফের পোশাকশ্রমিকদের বিক্ষোভ, ঢাকা-আরিচা মহাসড়কে সংঘর্ষ ও অগ্নিসংযোগ ◈ যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় জয় ডেমোক্র্যাটদের, সিনেটের নিয়ন্ত্রণ হারাল ট্রাম্পের রিপাবলিকান পার্টি ◈ মিরপুর বেড়িবাঁধে বাস-অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ, ৪ জ‌নের মৃত‌্যু ◈ স্থানীয় সরকার নির্বাচন ইস‌্যু‌তে ম‌তের অ‌মিল, জোটে থেকেই জামায়াতকে চাপে রাখতে চায় এনসিপি ◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয় ◈ দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৩ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২১, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রোববার পাহাড়ে প্রথমবারের মতো  ইভিএমে ভোট  

চৌধুরী হারুনুর : [২] পোষ্টারে পোষ্টোরে ছেয়ে রাঙামাটি পৌরশহর ।

[৩] পৌরসভার ৯টি ওয়ার্ডে ৩১টি কেন্দ্রে  ২০১ ভোট কক্ষ  এইবারে পুরুষ  ৩৪,২৪২ মহিলা ২৮৬৭১ জন মোট প্রয়োগ করবে ৬২ হাজার ৯শ ১৩ ভোটার ।

[৪] এইবারে রাঙামাটি মেয়র প্রার্থীরা হলেন, বর্তমান মেয়র ও যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী নৌকা প্রতিক , সদর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন,জাতীয় পার্টির নেতা প্রজেস চাকমা লাঙ্গল প্রতিক, আওয়ালীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রাথী নির্বাচনে বহিস্কৃত অমর কুমার দে মোবাইল প্রতিক ও বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আবদুল মান্নান রানা কোদাল প্রতিক নিয়ে প্রচারণা চালিয়ে যাচ্ছে ।

[৫] সাধারণ কাউন্সিলার প্রার্থী ৪০ জন সংরক্ষিত আসনে কাউন্সিলার ১৯ জন মেয়র প্রাথী জনসহ মোট ৬৪ জন প্রার্থীর পোস্টারে ভোটের উৎসবে পরিণত হয়েছে। তবে রাঙামাটি পৌর নির্বাচনে ব্যাপক বহিরাগত আগমন করার অভিযোগ উঠেছে ।

[৬]  জেলা পুলিশ সূত্র জানিয়েছেন, পৌর নির্বাচন সুষ্ট ও শান্তিপুর্ণ করতে প্রতিটি কেন্দ্রে ৭ জন পুলিশ ৯ জন আনসার সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন । পুলিশ আনসার-এপিবিএন এর পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যরা। প্রায় ৭শতাধিক পুলিশ থাকলেও এবারে নির্বাচনে সেনাবাহিনী থাকছে না।

[৭] জেলা নির্বাচন অফিসার মো.শফিকুল ইসলাম  প্রেস ক্লাবের সাংবাদিকদের বলেন,পুলিশ,আনসার,বিজিবি ও র‌্যাব মোতায়ন থাকবে ।  চতুর্থ নির্বাচনে সারাদেশে সেনাবাহিনী মোতায়েন করেনি। এখানে সেনাবাহিনী কেন্দ্রে আপত:থাকছে না।  আশাকরি সুষ্ট নির্বাচন হবে।

[৮] জেলা প্রশাসক নেজারত ডিপুটি কালেক্টর (এনডিসি) আরিফুর রহমান জানান, ১২ জন নিবার্হী ম্যাজিষ্ট্রেটের সমন্বয়ে ১১টি ভ্রাম্যমান মোবাইল টিম থাকবে। পাশাপাশি ১১টি স্ট্রাইকিং ফোর্স নির্বাচনে সহিংস, সংঘাত প্রতিরোধে কাজ করবে।

  • সর্বশেষ